দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে কইসস ক্যান? নাম লিখে রাখছি এখানে’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 316 ভিউস

স্পোর্টস ডেস্ক:

‘এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে কইসস ক্যান? নাম লিখে রাখছি এখানে’- নিজের ব্যবহার করা ব্যাট অন্য ক্রিকেটারকে দেয়ায় একজন টিম বয়কে ডেকে এভাবেই বলেছেন মুশফিকুর রহিম। এরপর এই অভিজ্ঞ ক্রিকেটার যা বলেছেন তা ভাষায় প্রকাশের অযোগ্য।

আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মুশফিকের অজান্তে ব্যাট ব্যবহার করায় মূলত এই জটিলতার সৃষ্টি। হারিয়ে ফেলেন মেজাজ। এই ব্যাট দিয়ে নকিং করতে দেখা গিয়েছিল মাহমুদউল্লহা রিয়াদকে। নকিং শেষে মাহমুদউল্লাহ মুশফিককে ব্যাট ফেরত দিচ্ছিলেন। পাশে থাকা ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া রনি তালুকদার ব্যাটটি চান। হাতে নেওয়ার চেষ্টাও করেছিলেন রনি।

এ সময় ব্যাট নিজের কাছে নিয়ে উঁচিয়ে ধরে টিম বয়ের উপর ক্ষিপ্ত হয়ে এ সব কথা বলেন মুশফিক। পাশেই থাকা দুই জুনিয়র শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি হাসছিলেন। মুশফিককে এমন রুদ্র মূর্তিতে দেখে পাশ কাটিয়ে নিরবে হেঁটে চলে যান রনি।

অথচ অনুশীলনের শুরুতে মুশফিককে দেখা গেছে সাবলীল। সাকিব আল হাসানের স্পিন বোলিংয়ে ব্যাটিং করেছেন নেটে। সাকিবের প্রশ্নে তার বোলিংয়ের গতি বেড়েছে বলেও মত দেন। শেষ দিকে মেজাজ হারিয়ে বসেন। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক ভুগছেন রান খরায়। ওয়ানডেতে শেষ ১২ ইনিংসে মাত্র ১টি ফিফটি, ১টিতে ব্যাটিং করা লাগেনি। বাকি ১০ ম্যাচে মাত্র একবার বিশের বেশি (২৫) রান করেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৩৭ রানের পর ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে করেন ২০ রান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাগর-মহাসাগরের ৩০ শতাংশ সংরক্ষণে ঐতিহাসিক চুক্তি
পরবর্তী পোস্ট
দলে না থেকেও ডোনাল্ডের চাওয়ায় চট্টগ্রামে শরিফুল-মৃত্যুঞ্জয়

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting