দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৯
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

উপমহাদেশের রাজনীতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন!

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২০
জুলাই ১৯, ২০২০ ০ কমেন্ট 347 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা দিক থেকে আলোচনা শুরু করেছে বিএনপি। দেশে ও প্রতিবেশী ভারতে করোনাভাইরাসের বিস্তার, চীন ও ভুটানের সঙ্গে ভারতের দৃশ্যমান বিরোধসহ আরও কয়েকটি ইস্যুতে দলটির অবস্থান কী হওয়া উচিত—এ বিষয়ে প্রায় ৩ঘণ্টা আলাপ হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে স্থায়ী কমিটির সদস্যদের আলোচনায় এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই শনিবারের এই বৈঠক হয়। বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও দেশে চলমান স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সদস্যরা। একইসঙ্গে ভারতসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বেশ কয়েকজন সদস্য। ভারতের সঙ্গে চীনের চলমান বিরোধ ও এর গতি-প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা করেন কোনও কোনও সদস্য। এই বিরোধের রাজনৈতিক উদ্দেশ্য ও এর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে বা পড়ার আদৌ কোনও আশঙ্কা আছে কিনা—এই বিষয়গুলো খতিয়ে দেখার পরামর্শ এসেছে।

বিএনপির ফরেন রিলেশন্স কমিটি ও দায়িত্বশীল একাধিক সূত্রে শনিবার সকালেই বাংলা ট্রিবিউনকে জানায়, বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নানামুখী উদ্বেগ তৈরি হয়েছে বিএনপিতে। আর এই বিষয়টিকে আরও স্পষ্ট করে ‘অ্যাড্রেস’ করতে সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) দেশ পর্যায়ে আলোচনা করতে চায় দলটি। ইতোমধ্যে ভার্চুয়ালি একটি সেমিনার বা সভা আয়োজনের পরিকল্পনা চলছে দলটির ফরেন রিলেশন্স কমিটিতে। এর আগে, গত ৯ জুন ‘জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি’ নিয়ে ভার্চুয়াল সভা করে বিএনপি।

শনিবার দুপুরে বিএনপির ফরেন রিলেশন্স কমিটির একজন সদস্য বলেন, ‘দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রাধান্য পাচ্ছে করোনাভাইরাস। বিএনপি কী করছে, সংবাদ সম্মেলনে কী বলা হচ্ছে—এসব বিষয় নিয়মিত অ্যাম্বেসি ও হাইকমিশনগুলোকে অবহিত করা হয়। আর সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ সব সময় ভালো। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন বলে সার্কের বিষয়টিকে বর্তমান সরকার প্রাধান্য দিতে চায় না। আমাদের এই রিজিয়নে সার্ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’

দায়িত্বশীল একাধিক নেতা জানান, গত ১৫ মার্চ সার্কের বৈঠক ডেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি ফান্ড’ গঠনের প্রস্তাব দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে সার্কের অন্য নেতারা পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। যদিও বর্তমান সরকারের পক্ষ পরবর্তী ফলোআপ দৃশ্যমান হয়নি।

এ বিষয়ে শনিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশন্স কমিটির টিম লিডার আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো সবগুলো বিষয়ের ওপর বিএনআরসির পক্ষ থেকে আলোচনা করছি। আরও অনেক বিষয়ের ওপর আলোচনা হবে। সার্কের বিষয়টিও আসবে।’

সার্কের ১৫ মার্চে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘ওটা তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ছিল। সার্ক তো আঞ্চলিক ইনিশিয়েটিভ। এটা তো ইনডিভিজ্যুয়াল বাংলাদেশ বা ভারত বা নেপালের না, এটা তো রিজিওনাল কনশাসনেসের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে পলিসি ডেভেলপমেন্ট বা নীতিনির্ধারণ— এগুলো তো রিজিওনাল ডিসকাশনের মাধ্যমেই হবে। আর এ জন্যই তো একটি অরগানাইজেশন গঠিত হয়। যেভাবে জাতিসংঘ, আসিয়ান, ইইউতে হচ্ছে।’

একটি পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা যখন শুরু হয়, এটা তো কোনও জায়গায় থেমে থাকে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যখনই কোনও ক্রাইসিস তৈরি হয়, রিজিওনালি এটার সমাধান করা যায়, কো-অপারেট করা যায়—এটা তো ভালো বিষয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য উন্নয়ন এবং যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো তো আছে। আর এগুলো সার্কে আছে।’

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সেখানে করোনা-পূর্ব রাজনীতি ও করোনা-পরবর্তী রাজনৈতিক কৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’

এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মুক্ত, কিন্তু তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন না। এখানে তার একটা শূন্যতা আমার সবাই অনুভব করি। তার স্বাস্থ্যের সর্বশেষ বিষয়ে কথা হয়েছে বৈঠক। তবে, তিনি যেহেতু পরিবারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন, ফলে তার স্বাস্থ্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপও পরিবারের সদস্যরা ঠিক করবেন।’

আরেক সদস্য বলেন, ‘বৈঠকে ইন্দো-প্যাসিফিক বিষয় উঠে এসেছে। তবে ফরেন পলিসিতে এখনও কনক্রিট কিছু দাঁড়ায়নি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রবিজ্ঞানী ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাহেদের বিরুদ্ধে র‌্যাবের হটলাইনে ১৪০ অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা মেডিকেলে  ৪টি হাই ফ্লো নাসাল ক্যানুলা সংযোজিত হয়েছে

রিলেটেড পোস্ট

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

‘বিএনপি বিপ্লবী নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল’

জুন ৫, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান

মে ২৭, ২০২৬

  নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির...

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting