দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪০
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

উন্নয়ন নিশ্চিত করতে নৌকায় ভোট দিন: ডা. রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১১, ২০২১
নভেম্বর ১১, ২০২১ ০ কমেন্ট 286 ভিউস

নলতা প্রতিবেদক: উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক ।

তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।

বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। আর বিএনপি-জামায়াতের কেউ যদি ভোট কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

বুধবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় নলতা ইউনিয়নের নৌকার প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়ের পক্ষে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মীসম্মেলন করেন। নলতা ইউনিয়ন দলীয় নির্বাচনী কার্যালয়ে কর্মীসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরোও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।

ডা. রুহুল হক এমপি বলেন, ‘আমরা উন্নয়নে বিশ্বাসী। নৌকা মার্কায় ভোট দিন আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। এজন্য আগামী ২৮ নভেম্বর সারাদিন নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ মানেই হলো উন্নয়নেই ধারা অব্যাহত রাখা। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার ম‚লমন্ত্র। নৌকায় ভোট দিতে হবে, তাহলে চলমান উন্নয়ন আরও বেগমান হবে।’

তিনি আরও বলেন, ‘নৌকা উন্নয়ন এবং স্বাধীনতার প্রতীক। নৌকা হারলে শেখ হাসিনা হারবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় শিশুকে ভ্যান চালানো শেখাতে গিয়ে চালক আহত
পরবর্তী পোস্ট
অসলের উপর নির্দয় হামলায় আহত আট, ২৫ জনের বিরুদ্ধে মামলা

রিলেটেড পোস্ট

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting