দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘উন্নয়ন সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের আগ্রহী হতে হবে’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

জাতীয় ডেস্ক:

‘বাংলাদেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চায় প্রাণিসম্পদ দপ্তর। প্রাণিসম্পদ খাতের সমস্যা সম্ভাবনা চিহ্নিত ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে তথ্য প্রচারের মাধ্যমে উৎপাদন-বিপনন ব্যবস্থায় ইতিবাচক পরিবেশ তৈরি সুযোগ রয়েছে। এক্ষেত্রে উন্নয়ন সাংবাদিকতায় আগ্রহী হতে হবে গণমাধ্যমকর্মীদের। একই সাথে প্রাণিসম্পদ দপ্তরকেও তথ্য প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে।’

রবিবার (৫ মার্চ) খুলনায় দিনব্যাপী ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘পরিপ্রেক্ষিত’ আয়োজিত কর্মশালায় খুলনাসহ ১১টি জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রাণিসম্পদ দপ্তর, খুলনার বিভাগীয় পরিচালক ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএলএস পরিচালক (বাজেট) ড. মো. আবু সুফিয়ান, ডিএলএস পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেকুজ্জামান।

কর্মশালায় ‘এলডিডিপি এবং বাংলাদেশে প্রাণিসম্পদ খাত’ ‘প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা : গণমাধ্যমের ভূমিকা’ ‘এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ন বিষয়সমূহ’শীর্ষক গবেষনা প্রবন্ধ উপস্থাপন করা হয়। তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী, পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ বোরহান কবীর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সৈয়দ বোরহান কবীর বলেন, অনেক ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সংবাদে উঠে আসছে না, প্রাণিসম্পদ কর্মকর্তাদের মধ্যে গণমাধ্যম কর্মীদের তথ্য দিতেও আড়ষ্ঠতা বা ভীতি কাজ করে। ফলে পারস্পরিক আস্থার অভাবে তথ্যে ঘাটতি থেকে যায়। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রাণিসম্পদ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে উন্নয়ন সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের আগ্রহী হতে হবে।

এলডিডিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী বলেন, প্রাণিসম্পদ ও ডেইরী খাতে উন্নয়নে প্রকল্পের আওতায় খামারীদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি ব্যবহার ও বিপণন ব্যবস্থায় ‘মার্কেট লিংকেজ’ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ খাতের উন্নয়নে সংবাদকর্মীদের ইতিবাচক সহায়তা ও প্রচারনার সুযোগ রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
পরবর্তী পোস্ট
মাযাহিরুল উলুম মাদ্রাসায় হাসিমুখের উপহার প্রদান

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting