দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৩
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘ইসলাম ধর্ম গ্রহণ করায় এক বছরে ১৭৮৮ রান করতে পেরেছি’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২১
মার্চ ১২, ২০২১ ০ কমেন্ট 375 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নাম যে আগে ইউসুফ ইয়োহানা ছিল তা সবারই জানা। ৩১ বছর বয়সে তিনি ধর্মান্তরিত হয়ে নাম বদলে নিজের নাম মোহাম্মদ ইউসুফ রাখেন। স্ত্রী তানিয়ার নাম বদলে রাখেন ফাতিমা।

ওয়ালিস মাথিয়াস, আনতাও ডি সুজা এবং ডানকান শার্পের পর চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খেলেছেন ইউসুফ। পাকিস্তানের প্রথম অমুসলিম অধিনায়কও তিনি।

কিংবদন্তি এই পাক ব্যাটসম্যানের ভাষ্যে— ইসলাম গ্রহণের পর মহান আল্লাহতায়ালার কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন তিনি। ২০০৫-এর জুনে ইসলামে দীক্ষিত হন তিনি। পরের মৌসুমে (২০০৬ সালে) টেস্ট ক্রিকেটে এক হাজার ৭৮৮ রান করতে পারেন, যা এখনও এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ইসলামধর্ম গ্রহণের পেছনের গল্প শোনাতে গিয়ে এসব কথা বলেন মোহাম্মদ ইউসুফ।

উল্লেখ্য, ২০০৬ সালের শুরুতে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ১৯৯ বলে ১৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইউসুফ। এর পর সে বছরে একে একে ৯টি টেস্ট সেঞ্চুরি করেন। এদের মধ্যে একটি হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ডও রয়েছে।

২০০৬ সালটি ছিল ইউসুফের ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল একটি বছর। আর বিশ্বরেকর্ড গড়া সেই বছরকে আল্লাহর তরফ থেকে আসা বিশেষ উপহার হিসেবে বিশ্বাস করেন এই সাবেক পাক অধিনায়ক।

ইসলামধর্ম গ্রহণের পর থেকেই হৃদয়ে অন্যরকম শান্তি অনুভব করতে শুরু করেন বলে উইজডেনকে জানান মোহাম্মদ ইউসুফ।

বলেন, ‘২০০৫ সালের শেষ দিকে আমি মুসলিম হয়ে যাই এবং প্রথমবারের মতো নামাজ আদায় করি। এর পর আমি দাড়ি রাখা শুরু করি এবং নিজের মধ্যে অন্যরকম শান্তি অনুভব করি, যা আমার রাস্তায় আসা সব চ্যালেঞ্জ জিততে অনুপ্রাণিত করে। ২০০৬ সালে আমি কঠোর অনুশীলনও করিনি। হৃদয়ে আল্লাহর রহমত বিরাজ করছিল। সেই শান্ত ও স্থিতিশীল মন নিয়েই খেলে গেছি। আমি কখনও স্বপ্নেও ভাবিনি স্যার ভিভিয়ান রিচার্ডসের বছরের পর বছর ধরে টিকে থাকা রেকর্ডটি ভাঙতে পারব। কিন্তু আমি যেহেতু শান্ত এবং মানসিক দিক থেকে নিজের সেরা অবস্থানে ছিলাম, তখন আমার মনে হয়েছিল কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। সাবলীলভাবে খেলে গেছি। আমার বিশ্বাস—ইসলামধর্ম গ্রহণ করায় ২০০৬ সালের অসাধারণ পারফরম্যান্সকে আল্লাহর কাছ থেকে বিশেষ উপহার হিসেবে পেয়েছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টাকার মেশিন মডেল রোমানা, ২৮ বিয়েতে কোটি কোটি টাকা
পরবর্তী পোস্ট
আপত্তিকর অবস্থায় ফেলে ব্ল্যাকমেইল করতেন রোমানা স্বর্ণা!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting