দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৫
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ইরানে বিশ্ব কাবাডিতে যাচ্ছে বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ইরানের উর্মি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল সেখানে অংশ নিতে আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা ছাড়ছে।

গতবার প্রথম আসর থেকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার আরও ভালো পারফরম্যান্স করার দিকে দৃষ্টি দিয়েছে লাল-সবুজ দলের সেনানীরা।

ইরানের এই আসরে ভারত-পাকিস্তান ছাড়াও ১৬টি দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। তবে এখনও খেলার গ্রুপিং কিংবা ফিকশ্চার হয়নি। সেখানে গিয়েই সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে।

ঢাকা ছাড়ার আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ভারতীয় হেড কোচ শ্রীনিবাশ রেড্ডি আশাবাদী কথা শুনিয়েছেন, ‘দলটা তরুণ, খেলোয়াড়দের শেখার আগ্রহ প্রবল। এটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে। সিনিয়রদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। ম্যাচগুলোতে সমানতালে লড়াই করেছে যুবকরা। এটা ইতিবাচক দিক। আমি খেলোয়াড়দের বলেছি, পদকের কথা ভুলে যাও, প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। তোমরা এখানে যেটা শিখেছ, ম্যাটে সেটা দাও। তা করতে পারলে ইতিবাচক ফল আসবে।’

আগের চেয়ে এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তা অকপটে বলে দিলেন এক মাস হলো বাংলাদেশের দায়িত্ব নেওয়া ভারতীয় কোচ, ‘চায়নিজ তাইপে, ইরাক, ইরান, থাইল্যান্ড অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। আগের আসরের চেয়ে এবার বেশি কম্পিটিশন হবে। তারপরও আমার আশাবাদী হওয়ার কারণ, ছেলেরা জানে এ প্রতিযোগিতায় ভালো করতে পারলে আগামী দিনে জাতীয় দলে খেলার সুযোগ আসবে; বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আসবে। এটা তাদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করছে।’

নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে শ্রীনিবাস ইতিবাচক কথাই বললেন, ‘কোচিং ক্যারিয়ারে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতে কোচ হিসেবে কাজ করে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। এ সময় ছেলেরা বডি ল্যাংগুয়েজ, অ্যাপ্রোচ, ডিসিপ্লিন ও ডেডিকেশনের দিক দিয়ে দারুণ উন্নতি করেছে। আমাদের লক্ষ্য ভালো নৈপুণ্য প্রদর্শন করা, উন্নতি করা। আগের আসরের তুলনায় আমরা ভালো করতে চাই। দলের অধিকাংশ খেলোয়াড় অলরাউন্ডার, তারা রেইড দিতে পারে রক্ষণেও খেলতে সমর্থ। কোচ হিসেবে এটা আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে।’

কাবাডি ফেডারেশনের মাঠে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছাড়াও অন্য কর্মকর্তা ও খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্পট মার্কেট থেকে কেনা এলএনজি দেশে এসেছে, বাড়বে গ্যাস সরবরাহ
পরবর্তী পোস্ট
শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting