দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:০৯
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

ইনসাফ কায়েম ও সারা দেশে সুষম উন্নয়ন করতে চাই: ডা. শফিকুর রহমান

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৬, ২০২৪
ডিসেম্বর ২৬, ২০২৪ ০ কমেন্ট 251 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভাজন করতে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ গর্বিত নাগরিক। সবাই সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন আওয়ামী লীগ জাতি কে বিভক্ত করে বিভাজন সৃষ্টি করেছিল। এই দলের একটি পরিবার নিজেদের দেশের মালিক এবং ১৮ কোটি জনগণকে ভাড়াটিয়া মনে করতো। তিনি বলেন মালিক কখনো পালিয়ে যায় না। যারা ভাড়াটিয়া তারায় পালিয়ে গিয়েছে। ২৬ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার এবং রুপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৭ হাজার কোটি টাকা লুটকারী স্বৈরাচারী হাসিনা সরকার। সেই সব নায়ক নায়িকা ধরতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সহ ১১ জন জামায়াত নেতা কে বিচারীক আদালতে খুন করেছে, শত শত নেতাকর্মী কে হত্যা করেছে, পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা অফিসার কে নির্মমভাবে হত্যা করেছে, ২ হাজার ছাত্র জনতা হত্যা, ৩০ হাজার ছাত্র জনতা আহত করেছে, গুম, আইনা ঘর, চাকরি খেয়েছে, জেলে ঢুকিয়ে নির্যাতন। যার প্রকৃত রহস্য এখনো উন্মোচন হয়নি। তিনি সরকারের কাছে পিলখানা সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন, ২০১৮ সালে দিনের ভোট রাতে ও ২০২৪ সালে ডামি নির্বাচন, ভোট কেন্দ্রে ছাগল, কুকুর ঘুমাইছে। তরুণ এবং যুব ভোটার সহ দেশের কোন মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের অধিকার, কথা বলার কেড়ে নিয়েছিল। ভারতের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকুন, বাংলাদেশ শাসনের চেষ্টা করবেন না। অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন না, কোন ধরনের অশান্তি সৃষ্টি করবেন না। এ জাতি এখন আর কাউকে ভয় পায় না। চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে। তিনি বলেন জামায়াত ঐক্যবদ্ধ জাতি গঠন করার মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করা সহ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ সারা দেশে সুষম উন্নয়ন করতে চাই। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ১৮ বছরে দেশের সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জামায়াত ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। নতুন কোন চাঁদাবাজের হাতে দেশ তুলে না দিতে তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হুসাইন, সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন, জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অ্যাড. লিয়াকত আলী সরদার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শেখ কামাল হোসেন, কাজী তমজিদ আলম, অধ্যাপক আব্দুল মোমিন সানা, অ্যাড. আব্দুল মজিদ, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, ডাঃ আসাদুল ইসলাম, সম আব্দুল্লাহ আল মামুন, শিবির সভাপতি আবু জার গিফারী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথ সভায় ভোর থেকেই দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকরা স্লোগান দিতে দিতে সভায় আসতে শুরু করে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ পথ সভায় অংশগ্রহণ করে। সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা মাইকিং, লিফলেট বিতরণ সহ পথ সভা সফল করতে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা বিএনপির দীর্ঘ ৫ বছর আগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে র‌্যালি
পরবর্তী পোস্ট
দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: উন্নয়নের জোয়ারে ডুবছে...

মে ৩, ২০২৬

কয়রা-পাইকগাছায় মিষ্টি পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা: এমপি আবুল...

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting