দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৩
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ইছা আমিন ও হাসিবের প্রতারণার ফাঁদ স্বপ্ন বাজার শপিং সেন্টার

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৮, ২০২৩
নভেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 440 ভিউস

পারুলিয়া স্বপ্ন বাজার শপিং সেন্টারের প্রোফাইটর ইছা আমিন ও তার ছেলে হাসিব। স্বপ্ন বাজার শপিং সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছেন একাধিক কর্মচারী। কয়েকজন ভূক্তভোগীর সাথে কথা বলে তাদের বক্তব্য তুলে ধরা হলো- বৈচনা গ্রামের মুন্না বলেন, ইছা আমিনের মুখের কথা আর বাস্তব কাজে কোন মিল নেই। আমিসহ এখন পর্যন্ত যারা এই প্রতিষ্ঠান কাজ করেছেন তাদের বেশির ভাগই ব্যক্তি ইছা আমিনের প্রতারণার শিকার হয়েছেন। আমি স্বপ্নবাজার শপিং সেন্টারের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলাম। ইছা আমিনের সাথে আমার চুক্তি ছিল মাসে ৮ হাজার টাকা। ওভার টাইম করলে আলাদা ভাবে পারিশ্রমিক দিবে। সে অনুযায়ী আমি স্বপ্ন বাজার শপিং সেন্টারের কাজ শুরু করি। কয়েক দিন পর ইছা আমিন ফোন করে আমাকে বলে তোমার বাড়ি থেকে স্বপ্নবাজার শপিং সেন্টার একটু দূর হয়ে যায় তুমি পারুলিয়ায় একটি মেসে থাকো আমি খরচ দিবো। তখন আমি রাজি হলে পারুলিয়া একটি মেসে আমাকে থাকার ব্যবস্থা করে দেয়। যেহেতু ইছা আমিন দেশের বাইরে হিসাব-নিকাশ তার ছেলে হাসিব দায়িত্ব পালন করে। মাস পার হয়ে গেলেও বেতন দিতো না দিতো না মেছের ভাড়া মাঝে মাঝে শুধু মাত্র মেসের খাবারের খরচটা দিতো। তাতে আমার চলতো না পরিবার থেকে টাকা এনে আমার খরচ করতে হত। এদিকে গভীর রাত পর্যন্ত শপে কাজ করতে হতো। কাজের শেষে মেছে ফিরে প্রায় দেখতাম খাবার নেই। অনাহারে অনেক কষ্টে রাতগুলো পার হয়েছে। শপিং সেন্টারের বাহিরে ইছা আমিনের বাড়ির কাজও করেছি। ওভার টাইম তো দূরের কথা মাসের বেতনের টাকা ঠিক মতো কখনো দেইনি। এক পর্যয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ অবস্থায় শপিং সেন্টারে কাজ করছিলাম কাজে অমনোযোগী হয়ে যাওয়ার বিষয়টি ভিডিওতে তখন ইতালি থেকে ইছা আমিন লাইভ দেখছিলেন। তখন তিনি আমাকে ফোন করে বলে ভালো ভাবে কাজ করতে পারলে কর না পারলে চলে যা। এই কথা বললে আমি চলে আসি। আমার শেষ মাসের বেতনের টাকা চাইলে ইছা আমিন ফোন রিসিভ করেননি। ছেলে হাসিব কে বললে দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। দেবহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড টাউন শ্রীপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ছেলে রফিকুল ইসলাম বলেন, আমি একটি ইন্টারনেট কোম্পানিতে কাজ করতাম পারুলিয়া বাজারে আমাদের অফিস। ওনি একদিন বাসায় এসে বললো আমার বাসায় ও শপিং সেন্টারে লাইন নিবো তখন থেকেই মূলত আমি ইছা আমিনকে চিনি। কিছু দিন পর আমি চাকরিটা ছেড়ে দেই। একদিন ওনি আমাকে বলেন আপনি তো বেকার আছেন স্বপ্ন বাজার শপিং সেন্টার চালু হলে আপনি জয়েন্ট করেন। আমি কাজ শুরু করে দিলাম, প্রথম মাস থেকেই বেতনের টাকা নিয়ে তালবাহানা শুরু করে। বেতনের টাকা চাইলে ইছা আমিন এক রকম কথা বলে, তার ছেলে আরেক রকম কথা বলে। তিন মাস পর আমি স্বপ্ন বাজার শপিং সেন্টারের কাজটা ছেড়ে দেই বর্তমান আমি আগের চাকরিটা করছি। স্বপ্নবাজার শপিং সেন্টারের ইন্ট্রো ডিজাইনের কাজ করেছিলেন সাতক্ষীরার একটি ছেলে তার ইতালি নিয়ে যাওয়ার কথা বলে ১০/১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই স্বপ্ন বাজার শপিং সেন্টার ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ইছা আমিন ও তার ছেলে হাসিব। সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আয়ুব হোসেনের ছেলে ইসরাইল বলেন, আমি কয়েক মাস স্বপ্ন বাজার শপিং সেন্টারের সেলস ম্যান হিসেবে কর্মরত ছিলাম। ঠিকমত বেতন পরিশোধ না করায় আমিসহ আরও দুই জন কর্মচারী সেখান থেকে কাজ ছেড়ে চলে যায়। বেতনের টাকা ইছা আমিন ও তার ছেলে হাসিব বেশকিছু তালবাহানা করার পর বলে দিতে পারবে না। সব থেকে বড় সমস্যা হল ইছা আমিন ইতালি নিয়ে যাওয়ার কথা বলে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব পাওনাদার এসে শপিং সেন্টারের ঝামেলা করে। দোকানের ১ বছরের ভাড়া পরিশোধ করে না। মার্কেট মালিক দোকানে এসে তালা ঝুলিয়ে দেয়। ইছা আমিনের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে একাধিক কর্মচারী কাজ ছেড়ে চলে গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ এজাজ আহমেদ স্বপন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে গাঁজাসহ দুজন আটক

রিলেটেড পোস্ট

দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting