দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলো শক্তিশালী করার আহ্বান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২০
ফেব্রুয়ারি ৩, ২০২০ ০ কমেন্ট 281 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলো শক্তিশালী করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি রবিবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) বার্ষিক সমন্বয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। স্থানীয় সরকার খুলনার উপপরিচালক ইশরাত জাহান এই কর্মশালায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, সরকার সকল সেবা এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করার কার্যক্রম গ্রহণ করেছে। ইউনিয়ন পরিষদগুলোকে সেবার সুপারশপে পরিণত করতে হবে। এজন্য জনপ্রতিনিধিদের অঙ্গীকার থাকতে হবে। প্রকল্পগুলো গ্রহণের সময় মাথায় রাখতে হবে তা যেন এলাকার সামগ্রিক কল্যাণ করে। একইসাথে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং খাল, বিল, জলাশয়গুলো অক্ষুন্ন রাখতে হবে। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধিতে ইএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট আটশত জনকে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্প চলমান থাকলে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন সহজ হবে বলে মতামত দেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, রূপসার ইউএনও নাসরিন আক্তার, দাকোপের ইউএনও মোঃ আব্দুল ওয়াদুদ, বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা অংশগ্রহণ করেন। প্রকল্পের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ইউএনডিপির খুলনা জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় র‌্যাব-৬, কর্তৃক ইয়াবা সহ ১ আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের কোচিং সেন্টার বিরোধী অভিযান

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting