দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৪
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ !

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়,আশাশুনি থেকে:

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগের জন্য প্রার্থী মনোনীত করা হয়েছে বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন দুই আবেদনকারী।

জানা গেছে, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা দান করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৩৫১ জন ছাত্রছাত্রী আছে। ১৩জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছে। গত ১১ ফেব্রুয়ারি পরিছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ দানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলে পরিচ্ছন্নতা কর্মী পদে ১১ জন ও আয়া পদে ৭জন প্রার্থী আবেদন করেন। কিন্তু পরীক্ষার আগেই ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ও প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস তাদের পছন্দের দুই প্রার্থীর কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা নিয়ে বিদ্যালয়ের মাঠে বালি ভরাট করার কাজ শুরু করেছেন। পরিছন্নতা কর্মী পদে আবেদনকারী প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আলী জানান, নিয়ম অনুযায়ী পরিছন্নতা কর্মী পদে আবেদন করি। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক আমার চেয়ে বেশি বয়সের প্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করে আমাকে বাদ দেওয়া হয়েছে। পলাশ এই বিদ্যালয় হতে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু স্কুলের জন্ম তারিখ না দেখিয়ে জালিয়াতি করে বয়স কমিয়ে আবেদন করেছে। পলাশ ও আয়া পদে আসমা খাতুনের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা নিয়ে মাঠে বালির ভরাটের কাজ করছেন। আয়া পদে আবেদনকারী প্রার্থী ফিরোজা খাতুন জানান, পরীক্ষার আগেই যদি পছন্দের প্রার্থী নিয়োগ দেওয়া হয় তাহলে পরীক্ষার দরকার কি। সঠিক তদন্ত পূর্বক জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, অনেক আশা নিয়ে চাকুরির জন্য বিদ্যালয়ে আবেদন করেছিলাম। আবেদন জমা দেওয়ার সময় প্রধান শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানালেও এখন প্রতিটি পদের জন্য দশ লক্ষ করে টাকা নিয়ে তাদের চাকরি দিচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ সাংবাদিকদের জানান, আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। কোন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কথা আমার জানা নেই। তবে সভাপতির নিজস্ব অর্থ দিয়েই মাঠে বালি ভরাট এর কাজ চলছে। এর বাইরে আমার কাছে কিছু জানা নেই।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান এর সাথে একাধিকবার মোবাইল ফোনে (০১৭২০২২৩৯২৮) যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, অর্থ বাণিজ্যের দুটি অভিযোগ রবিবার অফিসে দেওয়া হয়েছে। অফিসে গিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

এদিকে অবাধ ও সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, খুলনা অঞ্চল, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানান দুই অভিযোগকারী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় চাচার আতঙ্কে ভাইপো দিশেহারা
পরবর্তী পোস্ট
আশাশুনি সরকারি হাই স্কুলে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting