আশাশুনি সরকারি  কলেজে বৃক্ষ রোপন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সরকারি ক‌লে‌জে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালনা করা হয়।
কলেজের অধ‌্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃ‌ত্বে ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন ক‌রা হয়। কলেজ ক্যাম্পাসকে সুশোভিত করা ও আগামীতে গাছের ফল পাতালতা ব্যবহার করে উপকার পেতে এ বৃক্ষ রোপন করা হচ্ছে। কলেজের শিক্ষকমন্ডলী, কর্মচা‌রিবৃন্দ ও শিক্ষার্থীরা এ কর্মসূ‌চি‌তে স্বতঃস্ফূর্তভা‌বে অংশগ্রহণ ক‌রে।

Recomended