দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২১
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ  ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

কর্তৃক mirkhairul.news জুলাই ২০, ২০২৫
জুলাই ২০, ২০২৫ ০ কমেন্ট 249 ভিউস
 জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইইডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত।
মুসলিম এইড-এর সহায়তায় ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কো-অর্ডিনেটর- হিউম্যানিটারিয়ান এস. এম. মনোয়ার হোসেন ও ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। এছাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য প্রতিনিধি, বিআরডিবি প্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সিপিপি সভাপতি, ইমাম, ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মৎস্যজীবী, আনসার ভিডিপি প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ মোট ৫০ জন ইউডিএমসি সদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ইউনিয়ন পরিষদের ৪ লক্ষ টাকা বাজেট বরাদ্দের বিষয়টি জানানো হয়, যা বিগত বছরের বাজেটের সমান। বাজেট বৃদ্ধি না করার পেছনে আর্থিক সীমাবদ্ধতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। আলোচনায় উঠে আসে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাথমিক প্রতিক্রিয়া এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বরাদ্দ কীভাবে কাজে লাগানো হবে। সভায় দুর্যোগকালীন বিভিন্ন সমস্যা যেমন—গবাদিপশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্রের অনুপস্থিতি, মনিকখালী স্লুইস গেট অকার্যকর থাকা, খাল দখল ও লিজ ব্যবস্থার অনিয়ম, জলাবদ্ধতা নিরসন, অ্যাম্বুলেন্স সংকট এবং কমিউনিটি ক্লিনিকের জীর্ণ অবস্থা নিয়ে আলোচনা হয়। সভায় ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, মানিকখালী গ্রামে রাস্তা সংস্কার, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, এবং বৃষ্টির পানি সংরক্ষণ বাবস্থা প্রদান করা হয়েছে। এছাড়া সোদকনা গ্রামে একটি পানি বিশুদ্ধকরণ পাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়, যা স্থানীয় জনগণের জন্য বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড জন সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের সভার কাজ চলমান রয়েছে।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস-এর প্রতিনিধি এস. এম. মনোয়ার হোসেন জানান, দুর্যোগকালীন সময়ে সরকারি ঘোষণা থাকলে মুসলিম এইড বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জরুরি সহায়তা প্রদান করে থাকে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে—খাল দখল ও লিজ শর্ত লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানানো হবে যাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দুর্যোগ পরিস্থিতিতে ইউডিএমসি সদস্যদের জন্য টর্চ, রেইনকোট, ছাতা ও ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা এবং ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের সহায়তায় আরও রিভার্স অসমোসিস (RO) সিস্টেম স্থাপন ও বৃক্ষরোপণের অনুরোধ জানানো হয়।
সভায় ইএসডিও–রিচ প্রকল্পের প্রতিনিধি জানান যে, চলতি অর্থবছরে ইডিএম এর সহায়তায় পরিচালিত রিচ প্রকল্পের আওতায় একটি কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং একটি ব্যাটারি ও সৌরচালিত অ্যাম্বুলেন্স প্রদান করা হবে, যা দুর্যোগকালীন ও নিয়মিত স্বাস্থ্য সেবায় সহায়ক হবে। পাশাপাশি “উত্তরণ” প্রকল্পকে অ্যান্টিসিপেটরি অ্যাকশন উপকারভোগীদের তালিকা ইউডিএমসিকে দিতে অনুরোধ জানানো হয়।
সভার শেষে সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় মুসলিম এইড ও ইএসডিও-র নিরলস সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি বলেন, এ ধরনের সমন্বিত সভা ইউনিয়নের দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে ও গণপিটুনিতে ২ জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষক দলের বৃক্ষরোপন

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting