দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১২
তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...
ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড
আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে...
শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...
পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...
নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?
পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির হাজার হাজার পরিবার শীতের প্রকোপে হিমশিম খাচ্ছে

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ৭, ২০২৬
জানুয়ারি ৭, ২০২৬ ০ কমেন্ট 335 ভিউস

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে হাজার হাজার অসহায় মানুষ শীতের প্রকোপে কাজে কামে ও রাতের বেলায় ঘুমোতে গিয়ে কষ্টে কাবু হয়ে পড়েছে। সরকারি ভাবে সামান্য কিছু কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য, বেসরকারি ভাবেন উল্লেখযোগ্য কোন তৎপরতা দেখা যায়নি।
উপজেলায় প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। যার মধ্যে ৪৮% মানুষ দরিদ্র সীমার নীচে। চরম দরিদ্র মানুষ ১৭.৬% থেকে ২২%। এসব মানুষের বড় অংশ গরম কাপড়ের অভাবে শীত মৌসুমে চরম ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতি বছর সরকারি ভাবে সামান্য কিছু গরম কাপড় বিতরণ করা হয়ে থাকে। এবছরও একই নিয়মে গরম কাপড়ের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ আসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ১৩০২ পিচ কম্বল ক্রয় করে সারা উপজেলায় বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সরকারি ভাবে পাওয়া ৬ লক্ষ টাকা দিয়ে ১৩০২ পিচ কম্বল ক্রয় করা হয়েছে। ভ্যাট বাবদ ১৭% বাদে বক্রী টাকা দিয়ে কম্বলগুলো ক্রয় করা হয়। এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে ৫০০ পিচ কম্বল পাওয়া গেছে। কম্বলগুলো ইতিমধ্যে সকল ইউনিয়নে বিতরণ করা হয়েছে। ১১ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৭৫ পিচ করে ৮২৫ পিচ, দঃ চাপড়া হাফেজিয়া মাদ্রাসায় ৪০ পিচ, বাওচাষ হাফেজিয়া মাদ্রাসায় ৫০ পিচ, আশাশুনি হাঃ মাদ্রাসায় ১৯ পিচ, সোদকনা হাঃ মাঃ ২০ পিচ, আরার মাদ্রাসায় ৩০ পিচ, শ্রীউলা হাঃ মাঃ ২০ পিচ, মানিকখালী আশ্রয় প্রকল্পে ৬০ পিচ, শ্রীউলা আশ্রয়ন প্রকল্পে ৪০ পিচ, চাকলা মডেল হাঃ মাঃ ৩৫ পিচ, কচুয়া হাঃ মাঃ ৩০ পিচ, গ্রাম পুলিশ ১০০ পিচ, প্রেস ক্লাবের মাধ্যমে ৫১ পিচ, বীর মুক্তিযোদ্ধাদের ১৪০ পিচ, জুলাই যোদ্ধাদের মাধ্যমে ২২ পিচ এবং উপজেলা প্রশাসন ৫৯৬ পিচ কম্বল বিতরণ করেছে। এখনো বিতরণ কার্যক্রম চলছে। এক ইউনিয়নে ৭৫ পিচ কম্বল সংখ্যার দিক থেকে এতটা নাজুক যে ভাষায় প্রকাশ করার মত না। একটি সূত্রে জানাগেছে, কাউকে খবর না দেয়া হলেও উপজেলা থেকে কম্বল বিতরণ করা হচ্ছে জানতে পেরে এত পরিমান মানুষ আসতে শুরু করে যে, শেষ পর্যন্ত পিআইওকে আত্মগোপনে গিয়ে চাপের হাত থেকে রক্ষা পেতে হয়।
প্রতি বছর বিভিন্ন এনজিও, ব্যাংক-বীমা, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে কিছু কিছু কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়ে থাকে। কিন্তু এবছর এপর্যন্ত তেমন কোন নজির পাওয়া যায়নি। কেবল আনুলিয়ায় স্থানীয় ব্লাড ব্যাংক ১০০০ পিচ, বিদ্যুৎ বিভাগ ২০ পিচ ও কুল্যায় স্থানীয় পর্যায়ে সামান্য কিছু কম্বল বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। এনজিওগুলোর বেশীর ভাগ উপজেলায় ক্রেডিট প্রোগ্রাম পরিচালনা করে থাকে। তাদের সর্বাগ্রে এগিয়ে আসা উচিৎ। যে সব এনজিও উন্নয়নমূলক বা সেবামূলক কাজে জড়িত তাদেরও শীত নিবারনে এগিয়ে আসা দরকার। অথচ তাদের তৎপরতা না দেখে এলাকার মানুষ হতাশ হয়ে গেছে। শীতার্ত মানুষদের কল্যাণে দ্রুত পদক্ষেপ নেবেন এদাবী এলাকাবাসীর।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু জানান, শীতের প্রকোপে শীতার্ত মানুষ বিপাকে রয়েছে। আমি এখানে যোগদানের আগেই ১৩০২ পিচ কম্বল ক্রয় করা হয়। কম্বলের মান মোটামুটি ভাল। কম্বলগুলো সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
বুধহাটায় মোটরসাইকেল চুরি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting