আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ওলামা ও ইমাম সমাবেশ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার প্রতাপনগরে ওলামা ও ঈমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ৭.৩০ টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসায় এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ। ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, সাজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও  শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান। অন্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারী মাওঃ আল আমিন, অধ্যক্ষ মাওঃ সোহরাফ হোসেন, মাওঃ মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended