দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:০৯
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির চেঁচুয়া মাদ্রাসার নিয়োগ বানিজ্য বন্ধ ও অবৈধ কমিটি বাতিলের দাবি

কর্তৃক mirkhairul.news জুন ২৪, ২০২৫
জুন ২৪, ২০২৫ ০ কমেন্ট 239 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)  : আশাশুনি উপজেলার চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ বানিজ্য বন্ধ ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বলেন, ঢাকা মাদ্রাসা-ই আলিয়ার পদচ্যুত প্রিন্সিপাল আওয়ামী দোসর মাওঃ আঃ রশিদ মাদ্রাসা কর্তৃপক্ষের যোগসাজসে এবং অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের অগোচরে ৯ জন শিক্ষক কর্মচারী নিয়োগের ফাঁদ পেতে কোটি টাকার নিয়োগ বাণিজ্যে নেমেছেন। মাদ্রাসাটি আনুলিয়া ইউনিয়নের একমাত্র উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৫ বছর যাবত মাদ্রাসার শুভাকাঙ্খি নামধারী ব্যক্তিগন নিয়োগ বানিজ্য সহ নানাবিধ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারনে নিয়মিত কমিটি দ্বারা পরিচালিত না হয়ে এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হতো। মাদ্রাসার কোন প্রিন্সিপাল না থাকায় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। মাদ্রাসাটিতে ১ম শ্রেনী থেকে ফাজিল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু থাকলেও কাগজপত্রে ৪ শতাধিক শিক্ষার্থী ভর্তি দেখিয়ে বিভিন্ন উপায়ে সরকারী সুযোগ সুবিধা ভোগ করে আসছে। কিন্তু প্রকৃত পক্ষে মাদ্রাসায় ৭০/৮০ জন শিক্ষার্থীও নিয়মিত নেই। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ ওলিউল্লাহ নিয়ম নীতি উপেক্ষা করে সম্পূর্ন গোপনে ৪২১ জন শিক্ষার্থী ভর্তি দেখিয়ে চুড়ান্ত ভোটার তালিকা তৈরী করেছেন। এলাকার অভিভাবক বা কাউকে  না জানিয়ে রাতারাতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমানকে প্রিজাইডিং অফিসার বানিয়ে কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে মাদ্রাসার নিয়মিত কমিটি তৈরী করেছেন। অবৈধ কমিটি ৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে ২ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার নামে কোটি টাকার মত নিয়োগ বানিজ্য শুরু করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি। নতুন কমিটির একজন ২টি মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পলাতক আছে। অন্য ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা সহ নানাবিধ মামলা রয়েছে। আমরা বিষয়টি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তারা সঠিক তথ্য না দিয়ে আমাদের পত্রিকা দেখে নিতে বলেন। এলাকার চিহ্নিত দুর্নীতিবাজ মাওলানা নামধারী আঃ রশীদ ঢাকা মাদ্রাসা-ই আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। ৫  আগষ্টের পর ঢাকাবাসীর জনরোষে চাকুরীচ্যুত হয়ে তিনি পালিয়ে এসেছেন। সেই দুনিতীবাজকেই মাদ্রাসার সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে একজন ফেরারি আসামী সহ কমিটির অধিকাংশ সদস্য একই পরিবারের ব্যক্তি। তাই অনতিবিলম্বে চেঁচুয়া, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ কার্যক্রম বাতিল পূর্বক অবৈধ অনৈতিক উপায়ে গঠিত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আনুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদ, মাদ্রাসার সাবেক সভাপতি রোকনুজ্জামান, শিক্ষানুরাগী আবু দাউদ সানা, রেজাউল করিম সানা ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার 
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা আইন  শৃংখলা কমিটির সভা

রিলেটেড পোস্ট

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting