দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির খোলপেটুয়া বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত

কর্তৃক mirkhairul.news এপ্রিল ৫, ২০২৫
এপ্রিল ৫, ২০২৫ ০ কমেন্ট 220 ভিউস

঳ চারদিনের মাথায় রিং বাঁধ দিয়ে পানির প্রবেশ পথ বন্ধ

঳ মৎস্য – কৃষি খাতে ব্যাপক ক্ষতি , ১০ হাজার কাঁচাপাকা ঘরবাড়ি বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক : ভাঙনের চারদিনের মাথায় গতকাল শুক্রবার আশাশুনির বিছুটের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধের পানির প্রবেশ মুখে রিংবাঁধ দেয়া হয়েছে । বেড়িবাঁধ ভেঙে ৮ টি গ্রাম প্লাবিত হ্ওয়ার দরুন মৎস কৃষি সহ প্রান্তিক মানুষের ঘরবাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে । সরজমিনে উপদ্রুত অঞ্চল ঘুরে নদী ভাঙনের ফলে ক্ষয় ক্ষতির চিত্র পাওয়া গেছে । বিছুট বেড়িবাঁধে দাঁড়িয়ে কথা হয় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন , এস ডি ই রাশিদুল ইসলাম , এস ও আলমগীরের সাথে ।তারা এই প্রতিবেদকে জানান, গত ৩১ মার্চ সকাল ৯ টার সময় বাঁধ ভাঙনের খবর পান তারা । খবর শুনেই তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে রওনা দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা । জরুরী ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে তারা জিও টিউবের মাধ্যমে রিং বাঁধ দেয়া শুরু করেন গত পহেলা এপ্রিল থেকে। গতকাল শুক্রবার দুপুর একটায় ৩৭০ মিটার রিং বাঁধের কাজ শেষ হয় । ফলে পরবর্তী জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করবেনা । রিং বাঁধের তিনটি লেয়ার তৈরি করা হচ্ছে । এই কাজ শেষে মুল বেড়িবাঁধের কাজ করা হবে ।তারা যোগ করে বলেন, তাৎক্ষনিকভাবে লোকালয়ে পানির প্রবেশ বন্ধ করে মানুষের ক্ষয়ক্ষতির পরিমান কমানো গেল ।
বেড়িবাঁধ ভাঙনের কারন এই প্রতিবেদককে কাছে তারা বর্ননা করেন। তাদের বক্তব্য হল , ভাঙনের বিপরীত পারে কোলা নামক জায়গায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে পারমানেন্ট বাঁধ দ্ওেয়া হয়েছে ।ব্লকের নির্মিত এই বাঁধের কারনে ¯্রােতের গতিপথ পরিবর্তন এবং ¯্রােতের তীব্রতা বাড়ে। গত আমাবস্যায় নদীর পানির উচ্চতা বেড়ে গেলে খোলপেটুয়া নদীর বিছুট নামক জায়গায় বেড়িবাঁধে ২০০ মিটার ভাঙনের সৃষ্টি হয়ে পানি আনুলিয়া ইউনিয়নের ৮ টি গ্রামে প্রবেশ করে। চারদিন দিনরাত পরিশ্রম করে রিং বাঁধ দিয়ে পানির প্রবেশ পথ বন্ধ করা হয়েছে । এদিকে খোলপেটুয়ার বেড়িবাঁধে দাড়িয়ে কয়েকশ নারী টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন,আশাশুনি উপজেলা কৃষকদলের আহবায়ক মো. লিয়াকাত হোসেন, যুবদল নেতা হাফিজুর রহমান, কৃষক মালেক সরদার, সফুর গাজী , জাহানারা বেগম ,সালমা খাতুন ্ও নুরনেছা বেগম প্রমুখ। প্লাবিত ৮টি গ্রাম সরজমিনে গিয়ে দেখা যায় হাজার হাজার অবর্ননীয় দু:খ দূর্দশা । ৮ টি গ্রামের অনন্ত ১০ হাজার মানুৃষ পানি বন্দি জীবন যাপন করছে । পানি ্ও খাদ্য সংকটে ভুগছে তারা। সরকারীভাবে অপ্রতুল ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে । ইতিমধ্যে বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসক , সেনাবাহিনী, কোস্টগার্ড ্ও নৌবাহিনী ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সাথে নির্মানাধীন রিং বাঁধে দাড়িয়ে কথা হয় । তিনি এই প্রতিবেদককে জানান, পানি প্রবেশের ফলে আনুলিয়া ইউনিয়নের ৮টি গ্রাম সম্পূর্নরুপে প্লাবিত হয় । ফলে মৎস,কৃষি ও মানুষের ঘরবাড়ি ব্যাপক ক্ষয় ক্ষতি হয় । তার বর্ননা অনুযায়ী ৬হাজার বিঘার চিংড়ি ঘেরের ৪শ মালিকের ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ১২শ জন কৃষকের ৩ হাজার একর বোরোধান সম্পূর্ন রুপে বিনষ্ট হযেছে। অনন্ত ১০ হাজার কাঁচা আধা পাকা ঘর বাড়ি সম্পূর্ন রুপে বিনষ্ট হয়েছে । প্লাবিত গ্রামগুলো হলো বিছুট, নয়াখালী , বল্বভপুর , বাসুদেবপুর , আনুলিয়া , চেচুঁয়া ,কাকবাসরা ও পারবিছুট।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক সাইফুল ইসলাম জানান, ২০ হেক্টর জমির বোরো আবাদ বিনষ্ট হয়েছে । দেড় হেক্টর জমির সবজি বিনষ্ট হয়েছে । ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারন করতে আরো কিছু সময় লাগবে বলে তিনি জানান ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে পাঁচগ্রাম প্লাবিত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় জাগরণী সাহিত্য সংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting