দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৮
শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিতালা

আশাশুনিতে পূর্বের বিয়ে গোপনের মাধ্যমে তড়িঘড়ি করে পুনরায় বিয়ে: ১০ লাখ টাকা দাবী

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৪, ২০১৯
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 300 ভিউস

নিজস্ব প্রতিবেদক: অধিক লাভ ও লোভের বশবতী হয়ে সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে নিজ কন্যাকে আবারও অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার মেশারডাঙ্গা গ্রামের নিমাই পদ সরকারের ছেলে ভুক্তভোগী উজ্জ্বল কান্তি সরকার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের এপ্রিল মাসে আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তিলোক মন্ডলের কন্যা নিলীমা রানী মন্ডলকে আমার পরিবার পক্ষ থেকে বিয়ের জন্য দেখা দেখি হয়। মেয়ে দেখার এক পর্যায়ে প্রাথমিকভাবে পছন্দ হয়। পরে আশির্বাদ ও সামাজিকভাবে বিয়ের কথাবার্তা হয়। কিন্তু আমার ঠাকুরদাদা মারা যাওয়ার কারনে উক্ত বিয়ের দিন পিছানোর জন্য আমার অভিভাবকগণ কনের পরিবারের কাছে প্রস্তাব দেন। কিন্তু কনের পরিবার প্রস্তাবে রাজি না হয়ে আশির্বাদ অনুষ্ঠানেই কনের মামা তপন কুমার মন্ডল কর্তৃক অত্যান্ত চাতুর্যতা, ধূর্ততা ও কূটকৌশলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানেই (১৭ এপ্রিল ২০১৯ তারিখে) নিলীমার সাথে আমার রেজিষ্ট্রি বিয়ে দেয়। রেজিষ্ট্রি বিয়ের পর আমার পরিবারের লোকজন কনের পিত্রালয় হতে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসি। এরপর ১৯ এপ্রিল খুলনা রেলওয়েতে গার্ড পদে কর্মরত তাপস কুমার দে নামে একজন ব্যক্তি আমার গ্রামের বাড়িতে এসে দাবী করেন নীলিমা তার স্ত্রী, তার সাথে মন্দিরে তার বিবাহ সম্পন্ন হয়েছে। এমনকি তাদের বহুদিনের দাম্পত্য সম্পর্ক রয়েছে। এহেন পরিস্থিতিতে আমরা এ ঘটনার সত্যতা যাচাই বাচাই করার জন্য আমিসহ আমার এক সহকর্মী ও ভগ্নিপতি ব্রজেন্দ্রনাথ গাইন খুলনায় গিয়ে রেলওয়ে স্টেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে তাপসের সাথে নীলিমার বহুদিন ব্যাপী সম্পর্কের সত্যতা পাই এবং তাদের ঘণিষ্ঠভাবে মেলামেশার কিছু ছবিও পাই। যেটা আমাদের কাছে সংরক্ষিত আছে। এছাড়া তারা যে ভাড়া বাড়িতে বসবাস করতে সেখানে যেয়েও আমরা এর সত্যতা পাই। পরবর্তীতে আমি খুলনা সোনাডাঙ্গা থানায় উক্ত বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরী করি।
তিনি আরো বলেন, কনের এরূপ পূর্ববর্তী বিয়ের বিষয় জানা সত্ত্বেও সকল তথ্য গোপন করে তার পিতা, মামা তপন মন্ডল, মাসি সন্ধ্যা রানীসহ অন্যান্য আত্মীয় স্বজন ছলচাতুরীর আশ্রয় নিয়ে অতি কৌশলে অধিক লাভ ও লোভের বশবতী হয়ে কুমারী পরিচয় ধারণ করে ব্রাহ্মণ এবং নাপিতের অনুপস্থিতিতে উক্ত আশির্বাদ অনুষ্ঠানে তড়িঘড়ি করে বিবাহ রেজিষ্ট্রি দ্বারা বিবাহ সম্পন্ন করা হয়। যা অত্যান্ত চক্রান্তমূলক জঘন্য অপরাধ এবং নীতিবর্হিভুত বেআইনী, তথা চরম প্রতারণামূলক কাজ বলে আমরা মনে করি। বর্তমানে তারা বিষয়টি মিমাংসার জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবী করছেন এবং আমার ও আমার অভিভাবকদের নামে মিথ্যা মামলা দায়েরের হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। এমতাবস্থায় তিনি (উজ্জ্বল) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ
পরবর্তী পোস্ট
৫ দিন অতিবাহিত, বৈরী আবহাওয়ায় জমে উঠেনি গুড়পুকুরের মেলা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting