দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৪
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলের মধ্যে উপকরণ বিতরণ

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১৯, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫ ০ কমেন্ট 129 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা ও  দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করতে জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্প উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলায় নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায়, গ্রীন ক্লাইমেট ফান্ড এবং বাংলাদেশ সরকার অর্থায়িত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রকল্পটির বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করছে।
বিতরণকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে পূর্ব সতর্কতা কিট, উদ্ধার সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা উপকরণ। এসব সামগ্রী নারী স্বেচ্ছাসেবক দলগুলোকে দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নিতে, জলবায়ু ঝুঁকির তথ্য সম্প্রচারে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে সহায়তা করবে। এ উদ্যোগ স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি করবে এবং উপকূলীয় নারীদের দীর্ঘমেয়াদি অভিযোজন ক্ষমতা জোরদার করবে। খুলনা ও সাতক্ষীরার পাঁচটি উপজেলায়- কয়রা, পাইকগাছা, আশাশুনি, দাকোপ ও শ্যামনগরে পর্যায়ক্রমে উপকরণ বিতরন করা হবে। ৫ টি উপজেলার অন্তর্গত ৩৯ টি ইউনিয়নের ১০১ টি ওয়ার্ডে ১০১টি প্রশিক্ষিত নারী স্বেচ্ছাসেবক দল এই সামগ্রী পাবে। যারা দুর্যোগ পূর্বপ্রস্তুতি, পূর্ব সতর্কতা প্রচার ও জরুরি সহায়তা কার্যক্রমে তাদের শেখা দক্ষতা প্রয়োগ করবে। প্রকল্পটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)—এর সঙ্গে অংশীদারিত্বে নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি করেছে। সিপিপি নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতা কর্মশালার মাধ্যমে সদস্যদের পূর্ব সতর্কতা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করেছে। উপকরণ বিতরন অনুষ্ঠানের অংশ হিসেবে সিপিপির উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দকে উপকরণ পরিচিতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হান্নান।  অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সকল স্বেচ্ছাসেবক দলের মাঝে উপকরণের ট্রাংকের চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রকল্পটি উপকূলীয় এলাকার প্রায় ১ লাখ ৩০ হাজার নারী ও পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে, যাতে তারা জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতে পারে এবং পান করার জন্য নিরাপদ পানি পায়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে: কাজী আলাউদ্দিন
পরবর্তী পোস্ট
বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting