দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৫
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে একটি রাস্তার অভাবে দূর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২১
মার্চ ১২, ২০২১ ০ কমেন্ট 419 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : আশাশুনির দয়ারঘাট-বলাবাড়িয়ায় রাস্তার জন্য দূর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।২৫ বছর ধরে আশাশুনি সদরের দয়ারঘাট থেকে বলাবাড়িয়া গ্রাম পর্যন্ত ৬৫০ মিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোন ওয়াপদার রাস্তাই নেই। প্রায় ১০ বছর ধরে চলেছে খেয়া পারাপার। এরপর ১৫ বছর ধরে খোলপেটুয়া নদীর জোয়ারের পানি আটকানো হচ্ছে মৎস্য ঘেরের সরু বাঁধ দিয়ে। আম্ফানে এর ভেতর ৪ টি পয়েন্ট ভেঙ্গে জোয়ারের পানিতে ভেসে যায় শতাধিক মৎস্য ঘের। প্রকল্প জমা দেওয়া হলেও ফাইলবন্দি হয়ে পড়ে আছে বছরের পর বছর।সরজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, আশাশুনি উপজেলা সদর থেকে মাত্র দেড় কি.মি. দুরে দয়ারঘাট গ্রামের নিমাই মন্ডলের বাড়ি থেকে বলাবাড়িয়া গ্রামের সুনীল মন্ডলের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার খোলপেটুয়া নদীর কোন বেড়িবাঁধ নেই। স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল জানান- ১৯৯৫ সালে বলাবাড়িয়া ও দয়ারঘাট গ্রামের মাঝামাঝি ৬ ব্যান্ড স্লুইচগেট সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদী ভাঙ্গনে বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী শ্রীউলা ইউনিয়নও প্লাবিত হয়ে যায়। দীর্ঘদিন যাবত জোয়ার-ভাটা চলায় স্লইচগেট সংলগ্ন এ এলাকায় গভীর খালের সৃষ্টি হয়। কয়েক বছর পর প্রায় ২ হাজার বিঘা জমি ঘুরে রিং বাঁধের মাধ্যমে জোয়ারের পানি আটকে দেয়া হয়। সেই থেকে এ খালে খেয়া-পারাপার হয়ে বলাবাড়িয়া, হাঁসখালী, গাইয়াখালী ও এর আশপাশের মানুষ আশাশুনি সদরে যাতয়াত করেছেন। এরপর ২০০৫ সালে প্রায় ১০ বছর পর মূল বাঁধ থেকে সরে চুক্তির ভিত্তিতে ক্লোজার চাপান দিয়ে ওই ২ হাজার বিঘাতে মৎস্য চাষ শুরু করেন খুলনার জনৈক ব্যবসায়ী আব্দুল হাই বাহার। তৎকালীন তার মৎস্য ঘেরের বাঁধটিই অদ্যবধি ওয়াপদা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
আম্ফানের জলোচ্ছ্বাসে দয়ারঘাট-জেলেখালী গ্রামের বেড়িবাঁধের মত নিচু এ বাঁধ ছাপিয়ে ও ভেঙ্গে হু হুু করে জোয়ারের পানি ভেতরে ঢুকে শতশত ছোট ছোট মৎস্যঘের তলিয়ে যায়। উক্ত ৬৫০ মিটারের মধ্যে আরও ৪ জায়গায় ভেঙ্গে জোয়ারভাটা চলতে থাকে। এক মাস ধরে বলাবাড়িয়া থেকে আশাশুনি সদরে যাতয়াত দুরহ হয়ে পড়ে। কোন রাস্তা না থাকায় নিত্য প্রয়োজনীয় মালামাল, রোগীসহ নারী-শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের যাতয়াতে সীমাহিন দুর্ভোগ পোহাতে হয়েছে। আম্ফান ঝড়ের ৩৯ দিন পর সেই বাঁধ সম্পন্ন হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের উক্ত ৬৫০ মিটার রাস্তা নির্মানের প্রচেষ্টা গ্রহণ করা হয়। সে মোতাবেক পাউবো’র কর্মকর্তারা মাপ-জরীপ করে লিখেপড়ে নিয়ে গেলেও কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এই ৬৫০ মিটার মৎস্যঘেরের বাঁধের রাস্তা স্থানীয় জনগনের ব্যক্তিগত জমির উপর দিয়ে হওয়ায় ১৯৯৫ সাল থেকে অদ্যবধি বলাবাড়িয়া গ্রামে যাতয়াতের জন্য কোন সরকারি রাস্তা নির্মান করা সম্ভব হয়নি। স্বাধীনতার ৪৭ বছর পরেও আশাশুনি সদর থেকে মাত্র দুই কি.মি. দুরের গ্রাম বলাবাড়িয়ায় যাতয়াতের কোন সরকারি রাস্তা বা ইটের সোলিংও নেই। অবহেলিত এই গ্রামে বিদ্যুতায়ন হয়েছে ২০২০ সালে। বর্ষা মৌসুমে কাদাপানিতে এ গ্রামের মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। অথচ এ গ্রামের পাশাপাশি যত গ্রাম আছে সব গ্রামেই চিংড়িচাষ হয়ে থাকে। কোটি কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চললেও এ এলাকার মানুষের কোন উন্নয়ন হয়নি। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে এ গ্রামে তিন চাকার ভ্যান এমনকি এ্যাম্বুলেন্সও ঢুকতে পারেনা। এ গ্রামের যাদের মোটরসাইকেল আছে বর্ষা মৌসমে সেগুলোকে পার্শ্ববর্তী কোন আত্মীয়ের বাড়িতে রেখে আসতে হয়। এ এলাকার ছেলে-মেয়েরা বর্ষার কাদাপানিতে ভিজেপড়ে তাদের লেখা পড়া চালিয়ে যাচ্ছে। এভাবেই তারা বছরের পর বছর পার করে যাচ্ছেন শুধু একটি সরকারি রাস্তার জন্য।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এসও গোলাম রাব্বীর সাথে কথা বললে তিনি বলেন- ওই সাড়ে ৬শ মিটার রাস্তার নির্মানের লক্ষে নকশা ও অর্থ বরাদ্দের উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। কিন্তু উর্ধতন কর্তপক্ষ থেকে আমাদের কোন নির্দেশনা দেওয়া হয়নি। আমি আবারও এ ব্যাপারে খোঁজ নিয়ে চেষ্টা করব মুলবাঁধটি নির্মান করে এলাকার মানুষের কষ্ট লাঘব করতে।
আম্ফানে ভেঙ্গে যাওয়া দয়ারঘাট গ্রামের রিং বাঁধ সরিয়ে মুল বাঁধ টেঁকসই ভাবে নির্মাণ ও দয়ারঘাট থেকে বলাবাড়িয়া গ্রাম পর্যন্ত স্থায়ী ওয়াপদা রাস্তা নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দু’টি পদে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতির অভিযোগ
পরবর্তী পোস্ট
দেবহাটায় আহছানিয়া মিশন ও মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting