দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪২
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পদচারনায় মুখর ১১ ইউনিয়ন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০২১
ডিসেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 455 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে:  আশাশুনি উপজেলায় এগারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রæতি। মিছিল-মিটিং, পথসভা, উঠান বৈঠকে গণসংযোগ চলছে। ইউনিয়নের হাট-বাজার, চা স্টলে চলছে নির্বাচনি আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।  সবার আশা ভোট যুদ্ধে তারই জিত হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে কোনো প্রার্থীকে নিরাশ করছেন না। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রæতি ব্যক্ত করছেন। সরজমিনে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক, ভ্যানে মাইক বেঁধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে  ১৩৩  জন ও সাধারণ সদস্য পদে ৪২৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নারী প্রার্থীদের সঙ্গে মাঠে নেমেছেন স্বামী ও সন্তানরাও। তেমনি পুরুষ প্রার্থীদের পক্ষে স্ত্রী, সন্তানরাও বসে নেই। শান্ত  নামে এক ভোটার জানান, ভোট আসলে প্রার্থীদের আনাগোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রæতি দিয়ে নির্বাচিত হয়ে সেই মোতাবেক কাজ করে না বরং নির্বাচনের পর সব ভুলে যায় প্রার্থীরা। ভোটার বৃদ্ধা আনু বেগম বলেন, ‘অনেক প্রতিশ্রæতি দিয়ে প্রার্থীরা নির্বাচিত হন কিন্তু ইউনিয়নের দৃশ্যমান উন্নয়ন হয় না। এবার আমরা সঠিক মানুষকেই ভোট দেবো।’ উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল বাছেত বলেন, ‘সব শ্রেণিপেশার মানুষের মধ্যে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ কাজ শেষ করে আদর্শ ইউনিয়নে পরিণত করা হবে আমার মূল লক্ষ্য।’  ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক), ৬নং আশাশুনি ইউনিয়নের  স্বতন্ত্র প্রার্থী শামছুল আলমের (আনারস প্রতীক) সঙ্গে কথা বলে জানা যায, তারা দীর্ঘ দিন স্বচ্ছতার সঙ্গে এলাকার এতিম, বিধবা, বয়স্কসহ  শ্রেণিপেশার মানুষদের বিপদে-আপদে সাধ্যমত পাশে দাঁড়িয়েছি। এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা পুঁজি করে তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ের ব্যাপারে  আশাবাদী।

উপজেলার ১ নং শোভনালী ও ২নং বুধহাটা,৬ নং আশাশুনি সদর ইউপি থেকে এবারই মনোনয়ন পাওয়া তিন প্রার্থী শম্বুজিৎ মন্ডল, মোঃ মাহবুবুল হক ডাবলু ও এস,এম হোসেনুজ্জামান জানান, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নৌকা প্রতীক দিয়েছেন। তারা নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় “বীর নিবাস” নির্মান উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেবহাটার ঘলঘলিয়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting