দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আরও একটি হ্যাটট্রিক রোনালদোর, শীর্ষে আল নাসর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আবারও হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে শুরুর দিকে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। কিন্তু ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছেন পর্তুগিজ সুপারস্টার। এ নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করে ফেললেন তিনি। তার হ্যাটট্রিকে দামাককে হারানোই নয় শুধু, আল নাসরও উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেয়ার আগ পর্যন্ত লিগ জয়ের দৌড়ে থাকলেও শীর্ষ স্থানে ছিল না তারা। শনিবার দামাককে হারিয়ে লিগ শীর্ষে উঠে এল আল নাসর ক্লাব। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৩।

সব মিলিয়ে সৌদি লিগে মোট ৮ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে আবার রয়েছে দু’টি হ্যাটট্রিক। শনিবার দামাকের বিপক্ষে প্রথম গোলটি রোনালদো করেন পেনাল্টি থেকে। দামাকের অধিনায়ক ইব্রাহিম আল নাখলি বক্সের মধ্যে হাত দিয়ে বল ধরে ফেলার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৮ মিনিটে সেই স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার।

এর ৫ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। বাম প্রান্ত থেকে বাঁ-পায়ের দুর্দান্ত একটি গোল করেন তিনি। ৪৪ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেছিলেন সিআর সেভেন। কিন্তু এবার অফসাইডের অজুহাতে গোলটি বাতিল করে দেন রেফারি।

আল নাসর দামাকের বিপক্ষে খেলতে নেমেছিলো অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে। কারণ, বৃহস্পতিবার আল রায়েদের সঙ্গে আল ইত্তিহাদ গোলশূন্য ড্র করার ফলে আল নাসরের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়ে যায়। সিআর সেভেনের গোলে সেই জয়টাই তুলে নিলো রিয়ারের ক্লাবটি।

৯ ফেব্রুয়ারি আল নাসরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন সিআর সেভেন। ওই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি। সৌদির ক্লাবে আসার আগে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৬১টি হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

তবে আল ওয়েদারের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর রোনালদো অদ্ভুত কাণ্ড করেছিলেন। ওই ম্যাচের পর পর্তুগিজ তারকার হাতে বল তুলে দেওয়া হয় সংগ্রহে রেখে দেওয়ার জন্যে। তখনই রেফারির দিকে বল নিয়ে এগিয়ে যান রোনালদো। তাকে অনুরোধ করেন বলে সই করে দেওয়ার জন্যে। সেই অনুরোধ ফেলতে পারেননি রেফারি। কলম নিয়ে সই করে দেন বলের উপর। এরপর রেফারির সঙ্গে হাত মেলান রোনালদো। ছবিও তোলেন।

এখনও পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন সিআর সেভেন। তার ফুটবল জীবন শুরু পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে। তিনটি গোল করেছিলেন ওই ক্লাবের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই পর্বে ১০৩টি গোল করেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোলও করেন তিনি। স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় রোনালদো করেছিলেন ৩১১টি গোল। জুভেন্টাসের হয়ে গোল করেছিলেন ৮১টি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘১৭ বছর ধরে খেলছি, কখনো কোনো গ্রুপিং দেখিনি’
পরবর্তী পোস্ট
মেট্রোরেলের কারণে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সামান্য ক্ষতি হবে: সচিব

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting