দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৩
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

আমি এই মাটি ও মানুষের সন্তান, আগামীতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করুন -সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ১১, ২০২৫
সেপ্টেম্বর ১১, ২০২৫ ০ কমেন্ট 222 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জালালপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সরদার সোহারাব হোসেনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তালার জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “জালালপুর ইউনিয়ন বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। বিগত স্বৈরশাসকের আমলে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটুকে বারবার চেয়ারম্যান নির্বাচিত করে প্রমাণ করেছেন এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এই মাটির কৃতিসন্তান বিপ্লবকে খুনি হাসিনার বাহিনী গুলি করে হত্যা করেছে। আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে তার প্রমাণ আমি রেখেছি। আগামীতেও উন্নয়ন করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দলের ভেতর ভেদাভেদ ভুলে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি কর্মীকে সুন্দর ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, কোনো অনিয়ম-দুর্নীতির সাথে জড়ানো যাবে না। এসময় তিনি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশ দেন।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী।

তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব আল-আমীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি. এম. ফারুক হোসেন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
পরবর্তী পোস্ট
 গদাইপুর গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামকে  মারপিটের অভিযোগ  

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting