দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৪১
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আমি আসার পর ড্রেসিং রুমের পরিবেশ বদলেছে: হাথুরু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 305 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে সাকিব, লিটন, তাসকিন, মুস্তাফিজরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। আত্মবিশ্বাসে উড়তে থাকা টাইগাররা সিলেটে আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই নতুন নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। আগামীকাল শুরু তিন ম্যাচ টি-২০ সিরিজ। খেলা মাঠে গড়াবে দুপুর ২টায়।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল জয়যাত্রা— এরপর থেকে আর হারেনি বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির পর আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে ওয়ানডে সিরিজ। দুই মাস দায়িত্ব নিয়ে কী বদল এনেছেন চন্ডিকা হাথুরুসিংহে?

এমন প্রশ্নের জবাবে রবিবার চট্টগ্রামে তিনি বলছিলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিং রুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে।’

‘তাদের বলেছি, শুধু রেজাল্টের জন্য, তারা ভালো খেলছে বা ব্যর্থ হচ্ছে; তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।’

পরে একই প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘একটা শব্দেই আমি সবকিছু নিয়ে আসতে পারি—মনস্তাত্ত্বিক নির্ভারতা। এটা অনেক বড় শব্দ। এর পেছনে অনেক কিছুই আছে, যেমন খেলোয়াড়রা কী হবে সেই ব্যাপারে চিন্তা না করেই তাদের সেরাটা দেবে, প্রতিক্রিয়ার ব্যাপারে ভাববে না। শুধু কোচ বা নির্বাচক না, খেলোয়াড়দেরও, তাদের কিছু চেষ্টা করার ব্যাপারে স্বাধীনতা দেওয়া আছে। যদি তারা ব্যর্থ হয়, তাহলেও ঠিক আছে। তারা একই ক্রিকেটার থাকবে। আমরা তাদের বিশ্বাস করি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সকল বাধা উপেক্ষা করে লাহোরে সমাবেশ, ১০ দফা প্রস্তাব ইমরান খানের
পরবর্তী পোস্ট
তিউনিসিয়ায় ফের নৌকাডুবি, ১৯ অভিবাসনপ্রত্যাশী নিহত

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting