দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৪
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

আমার কোন দুর্নীতি ও অনিয়ম খুঁজে পেলে প্রকাশ্যে তুলে ধরুন–লাল্টু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৫, ২০২১
আগস্ট ৫, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার কোন দুর্নীতি ও অনিয়ম খুঁজে পেলে প্রকাশ্যে তুলে ধরুন। তবে কোন প্ররোচনায় না পড়ে সরেজমিন পরিদর্শন পূর্বক সংবাদ পরিবেশন করলে বাস্তব চিত্র ফুঠে উঠবে, সকলে সেটা জানতে পারবে। পৌরসভার মুরারীকাটি গ্রামের বিলে পানি ওঠার প্রেক্ষিতে কয়েকটি সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে ও সঠিক চিত্র তুলে ধরতে বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তার উপজেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান বলেন, রাস্তার উত্তর পার্শের পানি দক্ষিণ পাশে প্রবাহিত হয় প্রায় দেড়শো বছর ধরে। পানি প্রবাহের প্রাকৃতিক ধারা রুখতে অবৈধভাবে মুরারীকাটি ৭নং ও ৮নং ওয়ার্ডের সংযোগস্থল হাবুজেল মোড় নামক স্থানে সরকারি রাস্তার একটি কালভার্টের মুখ বালির বস্তা দিয়ে বন্ধ করে দেন স্থানীয় গুটিকয়েক ব্যক্তি। পরবর্তীতে ২৯জুলাই সেই অবৈধ বালির বস্তার বাঁধা অপসারণ করেন স্থানীয় জনগণ ও কষক। সম্প্রতি কয়েকদিন ব্যাপক বৃষ্টি হওয়ায় মুরারীকাটিসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের ফসলি মাঠে পানি জমে গেছে। অথচ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক প্রপাগন্ডা ছড়িয়ে গুটিকয়েক ব্যক্তি বাস্তবতার পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালিয়ে আমাকে দোষারপ করছেন। অথচ উল্লিখিত স্থানের বেশিরভাগ জমিজায়গা আমার পরিবারের, বরং যারা অভিযোগ করেছেন তাদের কোন জমি নেই। তাছাড়া মুরারীকাটি বিলে আমার পরিবারের ঘেরে পানি সরবরাহের জন্য পারিবারিক দু’টি গভীর নলকূপ রয়েছে, পার্শ্ববর্তী আরো একটি গভীর নলকূপ ইজারা নেয়া আছে। সুতরাং আমার ঘেরে পানি নেয়ার জন্য বৃষ্টির পানির জন্য অপেক্ষা করা লাগে না। পাল্টা প্রশ্ন ছুড়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু অভিযোগ করেন, জেলা প্রশাসন স্বাভাবিক পানিপ্রবাহে অবৈধ নেটাপাটা/ বাঁধা দেয়ার বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন। সেক্ষেত্রে সরকারি রাস্তার সরকারি কালভার্টের মুখে কোন ক্ষমতাবলে বালির বস্তা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিলো?। তিনি বলেন, সাতক্ষীরা-১ আসনে মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ মহোদয় মুরারীকাটি মাঠের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ও যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য ৩লাখ টাকা বরাদ্দ দেন। অথচ স্থানীয় গুটিকয়েক ব্যক্তি পানি প্রবাহের কালভার্টের মুখ বন্ধ করে দেন। আমিনুল ইসলাম লাল্টু আরো বলেন, কলারোয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি কালভার্টের মুখ আটকে রাখা হয়েছিল। ৮নং ওয়ার্ডের মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার তারাই কালভার্টের মুখ খুলে দিয়েছেন। এতে তারই ১০০ বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। যাদের ওই বিলে কোন জমি নেই তারাই এ ধরণের অপপ্রচার চালাচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বাস্তব চিত্র তুলে ধারার অনুরোধ জানিয়েছেন সাংবাদিকদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের উদ্যোগে ফ্যান বিতরণ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন

রিলেটেড পোস্ট

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

জুলাই ৮, ২০২৬

কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting