দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৬
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদন

আমাদের অস্তিত্ব, শুন্যস্থান, স্বপ্ন সবকিছু জুড়ে বাবা তোমার বসবাস

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২১
জুন ১৯, ২০২১ ০ কমেন্ট 786 ভিউস

১৯৯৬ সালের আজকের দিনে তোমার সাথে কাটানো জীবনের শেষ দিন। যখনই তোমাকে নিয়ে লিখতে যাই, চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, ঝাপসা হয়ে ওঠে গোটা পৃথিবী। আবার এমনও হয়, কোথা থেকে শুরু করবো সেটাই বুঝে উঠতে পারি না, কেননা তোমাকে নিয়ে লিখতে বসলে সারাজীবন লিখতে পারবো। আমার/আমাদের অস্তিত্ব, শুন্যস্থান, স্বপ্ন সবকিছু জুড়ে তোমার বসবাস। স্বপ্নরাজ্যের বাসিন্দাও কেবল তুমিই, বাবা। কেমন এলোমেলো ভাবেই মনে পড়ে সেই বর্ষার দিনে তোমার চলে যাওয়া। সিঁড়ি দিয়ে নামতে নামতে তোমার সেই ভরাট কন্ঠে গেয়ে ওঠা গান”রিমঝিম রিমঝিম নামিলো দেয়া ফুটিলো কদমফুল ফুটিলো কেয়া”। “রিমি” তোমার ছোট মেয়ে,যখন খুব ছোট্ট কিছু না বুঝেই কান্না শুরু করতো। আমরা হাসাহাসি করতাম। ওর কান্না দেখে তুমি আবারও গেঁয়ে উঠতে,”যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”। মানে বুঝিয়ে বললে ওর কান্না থামতো। তুমি ওর কান্না থামাতেই বলতে তুই আমার “মা” ওরা সব “খালা”। ও খুব মজা পেত। সেই বোকা বোকা রিমি’টা আজ কতই না বুদ্ধিদীপ্ত। মাঝে মাঝে সকালে একসাথে খেতে বসলে,বলতে কী যে খাস তোরা,চঁড়ুই পাখির আধার। তোর মায়ের মুরগীর বাচ্চাগুলোও এর থেকে বেশি খায়। খেতে বসে তুমি খাওয়া শেষে আঙ্গুল চেটে খেতে, আমরা তোমায় একটু ভয় পেলেও সুমি তোমার কাছাকাছি বেশি থাকতো,একটু মুখরা বলেই ও বলতো আব্বু তুমি শব্দ করে খাও কেন ? তুমি বলতে,আল্লার নিয়ামত খাচ্ছি,খাওয়ার মজা না নিলে,আল্লার শোকর আদায় হয় না “মা”। তোমার প্রিয় লাইব্রেরীতে এখন আর কেউ পড়তে বসে না। ওখানে তোমার প্রিয় বইগুলো পড়ে আছে। ঋৎববফড়স ড়ভ সরফহরমযঃ, ঋৎববফড়স ড়ভ ওহফরধ, ঋধপঃং ধহফ উড়পঁসবহঃং. রবীন্দ্র, নজরুল সবই পড়ে আছে বাবা। ওখানে দাঁড়ালে তোমার সেই মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত আজও ভেসে আসে সুরা মূলক, আর-রহমান। বারবার প্রতিধ্বনিত হয় ফালি আইয়্যি আ-লা-য়ি রাব্বীকুমা-তুকায্যিবা-ন্। নিজ ধর্ম পালনে তুমি ছিলে পুরোপুরি অনুগত। সেইসাথে তোমার অধ্যবসায়ের তালিকায় অন্য ধর্মগ্রন্থও বাদ পড়েনি। পবিত্র গীতা,বাইবেল, ত্রিপিটক সবই শ্রদ্ধার সাথে অধ্যয়ন করতে। আমাদের বলতে,অন্য ধর্মের প্রতি সম্মান না জানালে নিজ ধর্মের জ্ঞান বাড়ে না “মা”। আজ আর সে’দিন নেই,বাবা। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও কখনো কখনো কত চমৎকার ছন্দে তুমি রবীন্দ্র,নজরুল সংগীত গেয়ে উঠতে। আবহাওয়া অনুযায়ী তুমি গান,দরাজ কন্ঠে কবিতা আবৃত্তি করতে। এমনি কত জীবন্ত স্মৃতি এলোমেলো হয়ে প্রতি মুহূর্ত বুকের ভেতরকে দুমড়ে মুচড়ে এলোমেলো করে দেয় জীবনকে। জীবনের পরখে পরখে তোমারই নাম। তুমি আছো ভোরের মিষ্টি বাতাসে,উদিত সূর্যকিরণে,অধিকার আদায়ের মিছিলে,জাতীয় সংগীতে,এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায়,মেঠো পথে,যেখানে লাখো জনতা আজও তোমার পদচিহ্ন খুঁজে ফেরে। ওপারে ভালো থেকো বাবা,যেমনটি আজও আছো সাধারণ মানুষের কাছে।

সূত্র: লায়লা পারভীন সেঁজুতির ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আপনার পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন – প্রফেসর রুহুল হক এমপি
পরবর্তী পোস্ট
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্তা সহ আহত ৪

রিলেটেড পোস্ট

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

অক্টোবর ৩, ২০২৩

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ

আগস্ট ৭, ২০২৩

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

আগস্ট ৩, ২০২৩

শোকের আগষ্ট ও একজন বঙ্গবন্ধু

আগস্ট ২, ২০২৩

সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম

জুলাই ২২, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting