দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৫
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আবারও হাথুরু-সুজন জুটি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 313 ভিউস

স্পোর্টস ডেস্ক:

খালেদ মাহমুদ সুজনের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের রসায়নটা ভালো ছিল। ২০১৫ বিশ্বকাপ দিয়ে দু’জনে হাত ধরাধরি করে কাজ করেছেন। দু’জনের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকায় দল ম্যানেজ করা সহজ হয়েছিল। হাথুরুসিংহে অপারেশনাল প্রধান, সুজন ক্রিকেটারদের হয়ে বিসিবির প্রতিনিধিত্ব করতেন। সেই সুবাদে জাতীয় দল নির্বাচক কমিটিতে রাখা হয়েছিল কোচ এবং ম্যানেজারকে।

মূলত কোচ এবং ম্যানেজারকে দল নির্বাচনে সম্পৃক্ত করার জন্যই জাতীয় দল নির্বাচন প্রক্রিয়াকে দুই স্তরে ভাগ করা হয়েছিল। সেই নিয়ম এখনও বহাল রেখেছে বিসিবি। যেটা হাথুরুসিংহে এবং সুজনের কাজ সহজ করে দেবে এবারও। যদিও সুজনের পদবি পরিবর্তন করা হয়েছে। টিম ডিরেক্টর হিসেবে তিনি হাথুরুসিংহেরও বস। টি২০ বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে হোম সিরিজে সুজন টিম ডিরেক্টর না থাকলেও ইংল্যান্ড সিরিজ দিয়ে ফিরছেন।

জাতীয় দলের তিন সংস্করণের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আজ ঢাকায় আসছেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে রাত ৯টায় বাংলাদেশের মাটিতে পা রাখার কথা তাঁর। পরের দিন থেকে ব্যস্ত হবেন কোচ। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের সঙ্গে মিটিং করবেন বলে জানান বিসিবির একজন কর্মকর্তা। জাতীয় দল নির্বাচকদের সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর। ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় হোটেলে মিটিং করবেন তাঁরা।

২২ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প ডেকেছে বিসিবি। ঘোষিত ১৪ জনের ওয়ানডে স্কোয়াডের ১৩ জনকে দেখা যেতে পারে প্রথম অনুশীলনে। পিএসএল খেলতে পাকিস্তানে থাকা সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন সবার পরে। এক দিন অনুশীলন করে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবেন বাঁহাতি এ অলরাউন্ডার।

হাথুরুসিংহে আজ এলেও প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ১ ফেব্রুয়ারি। নিয়োগ চূড়ান্ত হওয়ার পরই কাজ শুরু করে দিয়েছেন টাইগার প্রধান কোচ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে অনলাইনে দল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সঙ্গে ফোনে সৌজন্য বিনিময় করেছেন পালা করে। হাথুরুসিংহের কল পেয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের অনেকেই। বিশেষ করে পূর্ব পরিচিতদের সঙ্গে ফোনালাপ হয়েছে কোচের। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই হাথুরুসিংহের পরিচিত।

লিটন কুমার দাসরা তো তাঁর সময়েই জাতীয় দলে ঢুকেছেন। হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী জাতীয় দলে খেলছেন বেশি দিন হয়নি। তৌহিদ হৃদয়ের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য টি২০ দলে নেওয়া হয়েছিল তাঁকে। এইচপি, বাংলাদেশ ‘এ’ দল এবং বিপিএলে ভালো খেলে এবার ওয়ানডে দলে ডাক পেলেন। পূর্বপরিচিত না হলেও স্ট্যাটের সুবাদে এই তিন ক্রিকেটারও হাথুরুসিংহের পরিচিত। টিম ডিরেক্টর সুজনের কাছ থেকেও পরিস্কার একটা ধারণা হয়তো পেয়ে গেছেন। কাল থেকে সরাসরি যোগাযোগ হবে দু’জনের। যদিও হোম সিরিজ হওয়ায় মাহমুদের হোটেলে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানায় বিসিবি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দিল্লি টেস্ট হেরেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন কামিন্স
পরবর্তী পোস্ট
আমার অল্প বয়সের কারণে ভুল করেছি: পূজা চেরী

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting