দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৮
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

আপন ভাইকে রাজাকারের সহযোগি উল্লেখ করে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 355 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের রাজাকারের সহযোগি সামছুর রহমান এখন ভূয়া মুক্তিযোদ্ধা সেজে প্রভাব খাটিয়ে ছোট ভাইদের সম্পত্তি দখলের চেষ্টা, মারপিট ও মিথ্যে মামলায় হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই ভূয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ছোট ভাই রাজাপুর গ্রামের  মৃত জবেদ আলীর ছেলে শেখ সামিউল্লাহ ও শেখ আমির হামজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ সামিউল্লাহ বলেন, আমাদের বড় ভাই সামছুর রহমান ১৯৭১ সালে শ্যামনগরের যোতিন্দ্রনগরে রাজাকারদের অন্যতম সহযোগি ছিলেন। যুদ্ধের পরে জীবন বাঁচাতে এলাকায় চলে আসেন। কিন্তু গত কয়েক বছর আগে কৌশলে একটি সনদ ম্যানেজ করে মুক্তিযোদ্ধা সেজে বসেছেন। তিনি বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অথচ সে কখনোই মুক্তিযুদ্ধ করেননি। মুক্তিযোদ্ধাদের লাল বার্তা বা সবুজ বার্তায় তার নাম নেই। কিন্তু মুক্তিযোদ্ধার ওই সনদের বুনিয়াদে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে আমাদের দুই ভাইয়ের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা করতে থাকে। মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে আমাদের দুই ভাইয়ের (শেখ সামিউল্লাহ ও শেখ আমির হামজা) নামে একাধিক মিথ্যো মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন।

শেখ সামিউল্লাহ আরো বলেন, এবিষয়ে চাম্পাফুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও এলাকাবাসী ২০১৪ সালে সমাজসেবা অফিসারের কাছে এবং ২০১৯ সালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক অভিযোগ দায়ের করে। আমরাও বাধ্য হয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সামছুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। বিষয়টি জানতে পেরে তিনি আরো ক্ষিপ্ত হয়ে আমাদের খুন, জখমসহ বিভিন্নভাবে হয়রানির হুমকি দিচ্ছেন। এছাড়া ভূয়া মুক্তিযোদ্ধা সামছুর রহমানের ভাতাসহ অন্যান্য সুবিধা বন্ধ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত বছরের ২৯ ডিসেম্বর  সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি অভিযোগ করে বলেন, ভূয়া মুক্তিযোদ্ধা সামছুর রহমান শুধু আমাদের ছোট দু’ভাইকে হয়রানি করছে না, খুলনা কৃষি কলেজে পড়াকালিন সময়ে আমার ছেলে সাইফুল ইসলামকেও কৌশলে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়িয়ে দেন। তার অত্যাচারে আমরা আপন ভাইসহ এলাকার অসহায়, নিরীহ মানুষ অতিষ্ট হয়ে উঠেছি। এমনকি এলাকার অসহায় মানুষের সম্পত্তি অবৈধভাবে জবর দখলের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও নির্যাতন করে দিশেহারা করে তুলেছে ওই ভূয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে সামছুর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান হানি করে যাচ্ছে।

আমরা ভুক্তভোগী দুই ভাইসহ এলাকাবাসী ওই ভূয়া মুক্তিযোদ্ধা সামছুর রহমানের মুক্তিযোদ্ধা ভাতা বন্ধসহ অন্যান্য সুবিধা বন্ধ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সভাপতিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় কাল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting