দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৪
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

আধুনিক উন্নয়ন থেকে বঞ্চিত তালা উপজেলার মানুষ

কর্তৃক mirkhairul.news জুন ২১, ২০২৫
জুন ২১, ২০২৫ ০ কমেন্ট 244 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ দৃশ্যমান উন্নয়ন হতে বঞ্চিত তালা উপজেলার মানুষ। আঠারমাইল-পাইকগাছা সড়কের তালা বাজারের মধ্যে কবি সিকানদার আবু জাফর সড়কের দু,ধারে মানদাতার আমলের জরাজীর্ণ ছিন্ন-ভিন্ন ছড়ানো ছিটানো দোকানপাট উপজেলা সদরকে অন্ধকারচ্ছন্ন করে তুলেছে।

তালা উপজেলা সদরে সরকারী প্রতিষ্ঠান গুলিতে সেবা গ্রহনকারী কিছু ব্যক্তিদের উপস্থিতির কারনে প্রতিদিন কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে মানুষের আনাগোনা। সন্ধ্যা নামতেই মনে হয় এ যেন এক চীর অচেনা ভূতুড়ে নগরী। উপশহরের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, পরিকল্পিত মাস্টার প্লান তৈরী, তালা সদরকে পৌরসভা ঘোষণা করে পাশ্ববর্তী পাইকগাছা,কপিলমুনি,পাটকেলঘাটা,কেশবপুর,ডুমুরিয়া, কলারোয়া,উপজেলা সদরের উন্নয়নের অগ্রগতির সমকক্ষ করা এখন সকল শ্রেনী পেশার মানুষের প্রাণের দাবী হলেও তালা উপজেলা সদরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এ পর্যন্ত। সেই শত বৎসরের অনুন্নত অবকাঠামো রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। অভিজ্ঞ মহল বলে থাকেন,তালার উন্নয়নের রাজনৈতিক সদিচ্ছার অভাব বহুকাল থেকে লক্ষনীয়। আগত জাতীয় সংসদ নির্বাচনে যিনি এমপি হচ্ছেন তিনি তালা সদর সহ অনুন্নত উপজেলাকে উন্নয়নের লক্ষ্যে পৌছাতে প্যাকেজ প্রকল্প গ্রহণ ও সরকার প্রধান কে তালায় এনে প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন করতে তালা সদরকে পৌরসভা বাস্তবায়ন, সরকারী ভাবে তালা সদরের আশেপাশে ২০/৩০ বিঘা জমি ক্রয় করে পরিকল্পিত ভাবে ব্যাবসা প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরী করে দৃশ্যমান উন্নয়ন করা আবশ্যক।

তালা সদরে রাস্তার দু’পাশে যে দোকান গুলো রয়েছে সবগুলো দোকান যে মাল আছে তার থেকে পাটকেলঘাটা বাজারের ১ টি দোকানে থাকা মালামালের চেয়ে কম। সদর বাজারের মধ্যে জায়গা না থাকায় বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো পরিবেশ নেই।পাটকেলঘাটা থানা সহ আশে পাশের উপজেলা গুলো উন্নয়নে সকল মানুষ এক। কিন্তু তালাকে উন্নয়নের ক্ষেত্রে কখনও সকল মানুষকে এক হতে দেখা যায়নি। তবে একজন আরেক জনের পিছে লেগে থাকতে দেখা গেছে। তালা উন্নয়নে রাজনৈতিক ঐক্য প্রয়োজন। স্বাধীনতার পর যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা তালা-কলারোয়া উন্নয়নে কমবেশি সকলেই কাজ করেছেন। কিন্তু রাষ্ট্রীয় এমপি কোটার বরাদ্দের টাকা দিয়ে শত শত বৎসরের অনুন্নত তালাকে দৃশ্যমান উন্নয়ন করা কখনই সম্ভব হবে না। আশে পাশের উপজেলার সদরে উন্নয়নের সাথে তাল মিলাতে হলে কোটা বরাদ্দ ছাড়াও ৫০০-১০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে পারলে আশে পাশের উপজেলার মতন সমকক্ষ উন্নয়ন সম্ভব হবে।

তৎকালীন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত,সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কিছু দৃশ্যমন উন্নয়ন করেছেন। কিন্তু তারা লম্বা সময় পাননি উন্নয়ন করার। সৈয়দ দিদার বখত তালা কলেজ, তালা বিদে উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়,কলারোয়া কলেজকে সরকারি করণ করেন। কলারোয়া ও পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, গোডাউন, আঠারোমাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৩২ কিঃমিঃ পিচের রাস্তা,দলুয়া-পাটকেলঘাটা হয়ে কলারোয়া সরশকাটি পর্যন্ত পিচের রাস্তা করেন। অপরদিকে মোঃ হাবিবুল ইসলাম হাবিব, তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মাণ, তালা হইতে খেশরা পর্যন্ত পিচের রাস্তা তালা হইতে খেশরা শাহাজাতপুর পিচের রাস্তা,তালা হইতে মহান্দী হাজরাকাটি হয়ে জাতপুর বাজার পর্যন্ত ১২ কিঃমিঃ পিচের রাস্তা, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০শয্যা বহুতল পাকা ভবন নির্মাণ করেন। এছাড়া তালা কলারোয়া স্কুল কলেজ রাস্তাঘাট ইটের রাস্তা পিচের রাস্তা সহ গ্রামীন অবকাঠামো নির্মাণ করেন। স্বাধীনতার পর থেকে সকল এমপি সাহেবরা উন্নয়ন করেছেন কিন্তু সরকারি কোটার বাইরে অতিরিক্ত বরাদ্দ এনে কাজ করেছেন জাতীয় পার্টির আমলে সৈয়দ দিদার বখত ১৮ মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৩২ কিলোমিটার পিচের রাস্তা এক টেন্ডার বাস্তবায়ন করেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন মোঃ হাবিবুল ইসলাম হাবিব এমপি অতিরিক্ত বরাদ্দ এনে নজীরবিহিন উন্নয়ন করেছেন। তালাবাসীর ভাগ্যে কি আছে আগত সংসদ নির্বাচনে ? উন্নয়ন বঞ্চিত অনুন্নত তালাকে উন্নয়ন করতে যিনি এমপি হবেন সেই দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তার কাছে তালা বাসির প্রত্যাশা থাকছে,তালা সদরে পৌরসভার বাস্তবায়ন, পাটকেলঘাটা উপজেলা ও পৌরসভা ঘোষনা তালা উপশহরের রহিমাবাদ,খাজরা, মোবারকপুর,মহল্লাপাড়া,বারুইহাটি,মাঝিয়াড়া,শিবপুর,সাহাপুর,ভায়ড়া,চরগ্রামকে পৌরসভার অন্তভূক্ত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। তালা সদরের আশে পাশে সরকারী ভাবে ২০/৩০ বিঘা জমি ক্রয় করে মাস্টার প্লান অনুযায়ী হাট বাজার সৃষ্টি, গরুর হাট,পরিকল্পিত দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে উন্নয়ন হবে এবং কর্মস্থানের সৃষ্টি হবে। উপজেলা অনুন্নত রাস্তা-ঘাট কে জনগণের যাতায়াতের জন্য কার্পেটিং দ্বারা উন্নয়ন,সর্বপরি এই অনুন্নত তালাকে দৃশ্যমান উন্নয়ন করতে হলে প্রয়োজন রাজনৈতিক ঐক্য ! তালাবাসী কি অন্ধকার জগতে চিরকাল থেকে যাবে ? নাকি যুগের সাথে তাল মিলিয়ে আশে পাশের উপজেলা গুলো যেভাবে দৈনন্দিন উন্নতি হচ্ছে এভাবে কি তালাও উন্নয়নের দিকে এগিয়ে যাবে ? তালার এই দূরদর্শার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দিবেন রাজনৈতিক নেতারা ? তালা শত বৎসর উন্নয়ন বঞ্চিত কেন? এ দূরাবস্থা থেকে তালাবাসী পরিত্রাণ চায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মলন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ দশ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting