দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

আধানিবিড় গলদা চাষে অভিজ্ঞতা নিতে ডুমুরিয়ায় গেলেন দেবহাটার চিংড়ি চাষিরা

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৮, ২০২৫
অক্টোবর ১৮, ২০২৫ ০ কমেন্ট 170 ভিউস

দেবহাটা প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৫ জন চিংড়ি ক্লাস্টার চাষি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সফরে আসেন। এসময় ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তাদের স্বাগত জানান ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগ্যান। এসময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে ২৫ জন ক্লাস্টার চাষি ছাড়াও প্রকল্পের মেরিন ফিশারিজ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন ও দেবহাটা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী সফরে অংশগ্রহণ করেন।

চাষিরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গা চিংড়ি চাষি ক্লাস্টার-২ পরিদর্শন করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে উভয় ক্লাস্টারের চাষীদের মধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় গলদা চাষি শুভেন্দু বিশ্বাস, জয়প্রকাশ বিশ্বাস, সুজিত মন্ডল, সাব্বির হোসেন রাজু ও সফল ক্লাস্টার লিডার শেখ মাহতাব হোসেন বক্তব্য রাখেন।

বড়ডাঙ্গা চিংড়ি চাষি ক্লাস্টার-২ এর চাষীরা তাদের ক্লাস্টারের আয়-ব্যয় ও ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। আলোচনা শেষে, চাষীরা সরেজমিনে চিংড়ির বৃদ্ধি ও উৎপাদন দেখার জন্য চাষির ঘের পরিদর্শন করেন। এসময় ঘেরের মালিক জাল টেনে মাছ দেখান। উপস্থিত সকলে চিংড়ি ও মাছ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর চাষিরা সেমি ইনটেনসিভ(All male) গলদা প্রজেক্ট পরিদর্শন করেন যার পিএল ফিশটেক সরবরাহ করেন। চাষিরা দেখেন ৮৩ দিনে গলদা ২৫-৩০ গ্রাম ওজন হয়েছে। আধানিবিড় চাষের সকল প্রটোকল মেনে চাষ করা হচ্ছে। চাষিরা সবাই এ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেরা এই প্রযুক্তিতে চাষ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, খুলনা জেলার জেলা মৎস্য অফিসার মো: বদরুজ্জামান, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের সহকারী পরিচালক মো: মনজুরুল ইসলাম।
বক্তারা বলেন, বড়ডাঙ্গা মডেল অন্যান্য এলাকায় অনুসরণ করলে চাষিরা উৎপাদন ২-৩ গুণ বাড়াতে পারবেন।

অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে চাষীরা অনেক উপকৃত হয়েছেন বলে উপস্থিত চাষিরা সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে তারা এই প্রযুক্তিতে চিংড়ি চাষে ফিশটেক এর পুরুষ গলদা পিএল মজুদ, আরও ভালোভাবে নার্সারি করা, বায়োসিকিউরিটি, গভীরতা বৃদ্ধি করার প্রত্যয় ব্যাক্ত করেন। চাষিরা ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহন করার জন্য মৎস্য অধিদপ্তরের নিকট অনুরোধ জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন 
পরবর্তী পোস্ট
আশাশুনি প্রেস ক্লাব নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting