দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৪
এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ
নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...
সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছাসাতক্ষীরা জেলা

রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৭, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬ ০ কমেন্ট 190 ভিউস
প্রমথ সানা,পাইকগাছা:খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছাসহ আশেপাশের অঞ্চলে গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আগুনের গোলার মতো ঝরছে রোদ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। প্রকৃতি যেন রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিকে অসহ্য গরম, অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এটি আরও প্রকট। শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি যেমন বেড়েছে, তেমনি বিপাকে পড়েছে প্রাণিকুলও। জনজীবনে স্থবিরতা ও স্বাস্থ্যঝুঁকিতে। খুলনা আবহাওয়া অফিসের তথ্যমতে, এ অঞ্চলে তাপমাত্রার পারদ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে। তীব্র গরমে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ভ্যান চালক, কৃষক ও দিনমজুররা চরম সংকটে পড়েছেন। দুপুরের আগেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে ডায়রিয়া, জ্বর ও পানিশূন্যতা নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ছোট শিশুরা নিউমোনিয়া ও হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছে। চিকিৎসকরা এই সময়ে প্রচুর পরিমাণে পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ দিলেও শ্রমজীবী মানুষের পক্ষে তপ্ত রোদে কাজ করা ছাড়া উপায় নেই। বিষাদময় জনপদে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে অসহনীয় লোডশেডিং। পাইকগাছার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় দিনে-রাতে লোডশেডিং করতে হচ্ছে। আশাকরি এসমস্যা বেশি দিন থাকবে না।
এদিকে,রাতের বেলা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের ঘুম হারাম হয়ে গেছে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে বাজারে আইসক্রিম ও ঠান্ডা পানীয়ের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। তীব্র গরমে শুধু মানুষই নয়, প্রাণিকুলও আজ অসহায়। পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় তৃষ্ণার্ত পশুপাখিরা চাতক পাখির মতো পানির অপেক্ষায় থাকছে। গরু-ছাগল নিয়ে খামারিরা চরম দুশ্চিন্তায় আছেন; গরমে গবাদি পশুর খাদ্য গ্রহণ কমে গেছে এবং উৎপাদন হ্রাস পাচ্ছে। উপকূলীয় এই অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে পানি উত্তপ্ত হয়ে ওঠায় মাছ মরে যাওয়ার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
মাঠে এখন বোরো ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। কিন্তু তীব্র তাপদাহের কারণে ধান কাটার শ্রমিকরা মাঠে নামতে অনীহা প্রকাশ করছেন। সকাল ১০টার পর থেকে রোদের তীব্রতা এতটাই বাড়ছে যে, খোলা মাঠে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। পাইকগাছার গদাইপুর, হরিঢালী, গড়ইখালী ও রাড়ুলী এলাকার কৃষকরা জানান, অতিরিক্ত গরমে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন, ফলে দ্বিগুণ মজুরি দিয়েও সময়মতো ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল চলাকালীন দুপুরের তীব্র রোদে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকরা জানান, গরমের কারণে ক্লাসে মনোযোগ দেওয়া তো দূরের কথা, বাড়িতে ফিরেও লোডশেডিংয়ের কারণে শিশুরা শান্তিতে ঘুমাতে পারছে না। এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ক্লাসগুলো ভোরে শুরু করে দ্রুত শেষ করা তথা ‘মর্নিং স্কুল’ চালুর দাবি তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।
পাইকগাছার প্রবীণরা বলছেন, গত কয়েক দশকের মধ্যে এমন রুক্ষ আবহাওয়া তারা খুব কমই দেখেছেন। বৃষ্টির জন্য হাহাকার চারিদিকে। সাধারণ মানুষের দাবি, এই দুর্যোগকালীন সময়ে অন্তত লোডশেডিং কমিয়ে জনজীবনকে কিছুটা স্বস্তি দেওয়া হোক। না হলে হিটস্ট্রোকসহ নানা প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সতর্কবার্তায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এর মতে, এই তীব্র গরমে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, ছাতা ব্যবহার করা এবং হালকা রঙের সুতি কাপড় পরা জরুরি। শরীর খারাপ লাগলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি

রিলেটেড পোস্ট

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting