দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৮
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ-আলহাজ্ব আব্দুর রউফ

কর্তৃক Satnadee Satkhira জুন ২২, ২০২৬
জুন ২২, ২০২৬ ০ কমেন্ট 130 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর ব্রিজটি সংস্কারে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের উন্নয়নে আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে দায়িত্ব দিয়েছিলেন। বরাদ্দকৃত টাকায় ব্রিজটি সম্পূর্ণরূপে সংস্কার সম্ভব নয় বিধায় সাতক্ষীরার উন্নয়নে তিনি তার মাধ্যমে বরাদ্দকৃত ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের অর্থ থেকে এই ব্রিজ সংস্কারের জন্য ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে জনসাধারণের কষ্ট লাগবে ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আগামী এক মাসের মধ্যেই টেন্ডারের মাধ্যমে এই ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন এলে প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় প্রার্থীরা পরাজিত হলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সকল ধারনাই পাল্টে দিলেন।

তিনি পরাজিত হয়েও জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনগণের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তিনি সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকায় যান। সেখানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে। আমি আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। আপনাদের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করব। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। এ কারণে সাতক্ষীরা সকল উন্নয়ন কাজ আমাদের হাত দ্বারাই হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী এক মাসের মধ্যে ঠিকাদারের মাধ্যমে এই শাখরা কোমরপুর ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পরবর্তী পোস্ট
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting