দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঈগল প্রতীক বিজয়ের বিকল্প নেই: এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০২৩
ডিসেম্বর ২৬, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন,“সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় কিছু অতি উৎসাহী লাঙ্গল প্রতীক সমর্থিত আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতৃবৃন্দর মাঝে ভুল ব্যাখ্যা দিচ্ছে। জাতীয় পার্টি নাকি মহাজোট। এটা সম্পুন্ন মিথ্যা কথা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি.এম কাদের বলছেন তারা জোট বা মহােেজাটের প্রার্থী নয়। জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় নৌকার বিজয়ে ভোট চান এবং বলেন, এবারের ভোট উন্মুক্ত। জননেত্রী শেখ হাসিনা সিলেটের নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থীদের সভা মঞ্চে রেখেিেছলেন। কার কত ভোটের মাঠে জনপ্রিয়তা আছে যাচাই করতে বলেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের দেশের কোন উপজেলা বা জেলা নেই যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় পার্টির লাঙ্গলের বিজয়ের জন্য বর্ধিত সভা বা সমর্থন জানিয়ে ভোট চাননি। শুধু মাত্র সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় স্বার্থবাদী ও অতিউৎসাহী নেতা যারা দলের ক্ষতি চায় ও এলাকার উন্নয়ন চায়না তারাই আওয়ামী লীগ ও আমার ঈগল প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছে। সাতক্ষীরা সদরে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখকে ঈগল প্রতীকের বিকল্প নেই। আওয়ামী লীগ স্বাধীনতার স্বক্ষের শক্তি ও উন্নয়নের সরকার। সাতক্ষীরা-২আসনে নৌকা নেই বিধায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা ঈগল প্রতীক বিজয়ের লক্ষ্যে নিজ নিজ উদ্যোগে স্বতঃস্ফুর্তভাবে দিন রাত কাজ করছে। ঈগল প্রতীকের নিশ্চিত বিজয় দেখে আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপর বিনা কারণে হামলা করছে। আমরা আচরণ বিধি মেনে জনগণের দোয়া ও ভালোবাসায় ঈগল প্রতীকের বিজয় হবেই ইনশাল্লাহ।” এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান প্রমুখ। পথসভা শেষে খুলনা রোড মোড়ে ঈগল প্রতীকের লিফলেট বিলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, আজমির হোসেন ফারিব প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু ম্যুরালের গেট বন্ধ করে লাঙ্গল প্রতীকের অফিস
পরবর্তী পোস্ট
ঈগল প্রতীকে ভোট চেয়ে এমপি রবির নির্বাচনী উঠান বৈঠক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting