দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

আইনি নোটিশ, শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 413 ভিউস

বিনোদন ডেস্ক:

শাকিব খানকে নিয়ে ধর্ষণের অভিযোগ ও শিডিউল ফাঁসানের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। এর পরই বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়। পাল্টা অভিযোগ শাকিব খানের। তার দাবি-রহমত উল্ল্যাহ এই সিনেমার প্রযোজকই নন। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে শাকিব-রহমত উল্ল্যাহর বাহাস যেন থামছেই না।

শাকিব খান রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এবার শাকিব খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন রহমত উল্ল্যাহ।

জানা গেছে, সিনেমা সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগের পর এবার শাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেখানে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে শাকিবের বিরুদ্ধে।

রহমত উল্ল্যাহ কিছুদিন আগেই ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার পক্ষে ঢাকায় আইনি দিকটা সামলাচ্ছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি। তার স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়।

চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না গণমাধ্যমে বলেন, গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়। নোটিশে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা কোনো সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেই সঙ্গে বলেছেন, অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যেকোনো ধরনের বার্তা দেয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। যেখানে তিনি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, টাকা নষ্ট করাসহ ধর্ষণের অভিযোগ তোলেন। এবার সেটি, আইনি পর্যায়ে গড়ালো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাতকড়া পরতে চান ট্রাম্প
পরবর্তী পোস্ট
হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেত্রী ঊর্মিলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting