দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৩
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

আইটেম গার্ল পূজা এবং আজিজের ঘর থেকে সুখবর!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

বিনোদন ডেস্ক:

দূরত্ব জারি ছিলো অনেক দিন। কিছুদিন আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সেটা ঘোচানোর চেষ্টা করলেন নায়িকা। অপর পাশ থেকে সাড়া দিলেন প্রযোজকও। তবু যেন মন কষাকষি থেকেই যাচ্ছিলো! এজন্য প্রযোজকের বইয়ের প্রচারণায় ছুটে গেলেন বইমেলায়। বোঝাতে চাইলেন, ঘরের (জাজ মাল্টিমিডিয়া) মেয়ে ঘরে ফিরেছে।

ঢাকাই সিনেমা সম্পর্কে অল্প-বিস্তর খবর রাখেন যারা, তারা নিশ্চয়ই আঁচ করতে পারছেন কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, নায়িকা পূজা চেরী ও প্রযোজক আবদুল আজিজের লম্বা প্রসঙ্গই সংক্ষেপে টানা হয়েছে। কারণ সোমবার (১৩ মার্চ) বিকাল ৫টায় জাজ মাল্টিমিডিয়া থেকে একটি ছবি মুক্তির বার্তা দেওয়া হয়েছে।

ছবিটির নাম ‘জ্বীন’। পরিচালনা করেছেন নাদের চৌধুরী। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল প্রমুখ। যদিও ছবিটির কাজ বহু আগেই শেষ হয়েছে। কিন্তু মুক্তির আলোয় আসেনি।

এর অবশ্য কারণও রয়েছে। অর্থ কেলেঙ্কারিতে আজিজের আত্মগোপনে যাওয়ার ফলে জাজের কার্যক্রম প্রায় থমকে গিয়েছিলো। সাম্প্রতিক সময়ে সেটা ধীরলয়ে সচল হয়েছে। এছাড়া পূজার সঙ্গে আজিজের সম্পর্কের অবনতিও ‘জ্বীন’র ঝুলে থাকার একটি কারণ।

যাইহোক, নতুন খবর হলো আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। যেন সম্পর্ক জোড়া লাগার সূত্রে আজিজের ঘর অর্থাৎ জাজ মাল্টিমিডিয়া থেকে পূজা কিংবা সামগ্রিক দর্শক বরাবর সুখবরটা এলো। আর মুহূর্তেই আনন্দের ঢেউ আছড়ে পড়লো পূজার হৃদয়তীরে। সেই উচ্ছ্বাস তিনি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ফেসবুকিয় কায়দায়।

এর ঘণ্টা খানেক আগেই ভক্তদের সামনে একটু ভিন্ন রূপে দেখা দিয়েছেন পূজা চেরী। সিনেমার ভাষায় যেটাকে বলে আইটেম গার্ল। নারী দিবস উপলক্ষে মুক্তি পাওয়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’র গান। যেখানে একজন বার ড্যান্সারের ভূমিকায় দেখা গেছে পূজাকে। গানের সঙ্গে নাচ ও চরিত্রানুযায়ী আবেদন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তরুণ এ নায়িকা।

গানটির নাম ‘এক দুই তিন’। গেয়েছেন অদৃজা ব্যানার্জি। কথা, সুর ও সংগীতায়োজন আধ্যন ধরার। এটি উন্মুক্ত করা হয়েছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-র ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, ‘পরি’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়া প্রমুখ। এতে পাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়া এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন পূজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢালিউড নবাবের কফিনে শেষ পেরেক: চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ
পরবর্তী পোস্ট
রাশিয়ার বিমানকে বাধা ব্রিটিশ ও জার্মানির জঙ্গি বিমানের

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting