দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অযোগ্য পাইলটদের প্রচুর বেতন-ভাতা দেওয়ার খবর সঠিক নয়: বিমান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 378 ভিউস

জাতীয় ডেস্ক:

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বিমানের পাইলট নিয়োগ ও আনুষঙ্গিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

ওই প্রতিবেদনের বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের পদ শূন্য থাকায় ৮ জন ক্যাপ্টেন ও ৬ জন ফার্স্ট অফিসার চুক্তিভিত্তিক (৫ বছর) নিয়োগের জন্য ২০২১ সালের ২৩ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীদের মধ্যে কোম্পানির বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে ৮ জন ক্যাপ্টেন ও ৬ জন ফার্স্ট অফিসারকে শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত পাইলটরা নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে প্রথম ফ্লাইট থেকে নির্ধারিত হারে বেতন ভাতা প্রাপ্য হবেন। এরই মধ্যে চারজন ক্যাপ্টেন ও একজন ফার্স্ট অফিসার প্রশিক্ষণ সম্পন্ন করে ফ্লাইট পরিচালনা করছেন।

বাকি পাইলটদের মধ্যে একজন পদত্যাগ করেছেন, একজন কোনো প্রশিক্ষণে অংশ নেননি। ছয়জন প্রশিক্ষণরত আছেন। অবশিষ্ট একজনের সার্টিফিকেট যথাযথ না হওয়ায় বিমান কর্তৃপক্ষ এরই মধ্যে প্রাথমিক তদন্ত করেছে এবং প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। কেউ প্রশিক্ষণ সম্পন্ন করতে অপারগ হলে কিংবা অন্য কোনো ধরনের অসংগতি পাওয়া গেলে তাদের প্রাথমিক চুক্তি বাতিলসহ কোম্পানির নিয়মানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশিক্ষণরত অবস্থায় তাদের কোনোরূপ বেতন-ভাতা বিমান থেকে প্রদান করা হচ্ছে না এবং নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করতে না পারলে তাদের বেতন-ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই। অযোগ্য পাইলটদের প্রচুর বেতন-ভাতা দেওয়া হচ্ছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৪ মার্চের পদযাত্রা সফল করতে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন
পরবর্তী পোস্ট
খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে বক্তব্যে অনড় কৃষিমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting