দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২২
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

অভূক্ত মানুষের দুয়ারে মানবিক পুলিশ !

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩, ২০২০
এপ্রিল ৩, ২০২০ ০ কমেন্ট 398 ভিউস

মরণঘাতী করোনাভাইরাস। গোটা পৃথিবী কে স্তব্ধ করে দিয়েছে। ইউরোপ-আমেরিকায় মানুষের জীবন এখন আর নিরাপদ নয়। ইতালি স্পেন ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল দেখছে পৃথিবীর মানুষ। সুখের অন্বেষণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পাড়ি জমাই ইউরোপ-আমেরিকায়। সেক্ষেত্রে বাঙালিরাও পিছিয়ে নেই।

লক্ষ্য লক্ষ্য বাংলাদেশী মানুষ ইউরোপ-আমেরিকায় স্থায়ী ও অস্থায়ী ভাবে অনেক আগে থেকেই বসতি শুরু করে। গত কয়েক দিনের খবরে দেখা যায় এ দুটি দেশে অসংখ্য বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে করোনাভাইরাস এর সংক্রমণে। এই প্রবাসীরা যদি দেশে থাকত হয়তোবা তাদের জীবন বেঁচে যেতে পারত। কারণ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশসহ এই উপমহাদেশে মৃত্যুর হার খুবই কম।

করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নিয়ে রয়েছে নানা কথা। হয়তোবা আবহাওয়া জনিত কারণ ও উপমহাদেশের সরকারগুলোর কঠোর পদক্ষেপের কারণে মানুষের মৃত্যুর হার উন্নত বিশ্বের তুলনায় অনেক কম। করোনা ভাইরাসের কারণে এদেশের সাধারণ মানুষ কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছে। যেমন লকডাউন কোয়ারেন্টাইন আইসোলেশন ইত্যাদি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা।

একজন সংবাদকর্মী হিসাবে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ নিবিড় ভাবে দেখার চেষ্টা করছি। সরকারের সিদ্ধান্ত গুলো সাধারণ মানুষ মানতে চায় না। কিন্তু সরকারের প্রশাসন যন্ত্র খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো কখনো সরকারের প্রশাসনযন্ত্রের কঠোর রূপ আবার কখনো কখনো মানবিক গ্রুপ জাতির সামনে ফুটে উঠেছে। সরকারের পুলিশ বাহিনী নিয়ে সমালোচনার শেষ নেই।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরমুখো করতে পুলিশকে কখনো কখনো কঠোর হতে দেখছি। আবার অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। করোনা সংক্রমণে মৃত্যু ব্যক্তির লাশ দাফন করতে যখন তার আপনজনেরা মুখ ফিরিয়ে নিয়েছে তখন পুলিশি সেই লাশ কাঁধে করে জানাজা পড়ে দাফন করতেও দেখেছে এদেশের মানুষ।

এক পুলিশ অফিসারের লাশ দাফনের আবেগঘন স্ট্যাটাস কোটি কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে ছুটে চলেছেন আরেক পুলিশ কর্মকর্তা। অঘোষিত লকডাউন এর কারণে নিম্ন আয়ের মানুষের জীবন এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিস্থিতি বুঝতে পেরেই সাতক্ষীরার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান নিজ উদ্যোগেই পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তিনিও নিজ উদ্যোগে রাতের অন্ধকারে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

একশ্রেণীর মানুষ প্রশাসনের ইতিবাচক ভূমিকা ও বাঁকা চোখে দেখে। ধর্মান্ধ একাত্তরের পরাজিত শক্তির উত্তরাধিকারীদের কাছ থেকে শুনি মুজিব বর্ষ ঘটা করে পালন করার কারণেই দেশে নাকি করোনা ভাইরাস এর সংক্রমণ! তাহলে ইউরোপ-আমেরিকায় তো মুজিব বর্ষ পালিত হচ্ছে না সেখানে কেন এই মৃত্যুর মিছিল ? তার কোন উত্তর নেই। এরা ভালো কাজটাও ভালোভাবে দেখতে জানে না।

রাতের অন্ধকারে অভুক্ত মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়াকে কেউ কেউ এক খলিফার সাথে তুলনা করেছেন। তবে দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছে। সেনাবাহিনী পুলিশ র‌্যাব ও সিভিল প্রশাসন সমন্বিতভাবে পরিস্থিতি সামাল দিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে । ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।

এবং তিনি হুশিয়ারি করে বলেছেন এই দুঃসময়ে কেউ ত্রাণ নিয়ে ছিনিমিনি খেললে তাকে ছাড় দেয়া হবে না। অঘোষিত লকডাউন এর কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। নিম্ন আয়ের ও দিনমজুর শ্রেণীর লোকজন রয়েছে অর্ধাহারে-অনাহারে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবান লোকজনও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে ১৬ কোটি মানুষের এই বাংলাদেশে সাধারণ মানুষের সব চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব নয়। কিন্তু দরিদ্র মানুষের প্রতি শেখ হাসিনার যে মমত্ববোধ রয়েছে, সেদিনের ভিডিও কনফারেন্সে তার বডি ল্যাঙ্গুয়েজ ফুটে উঠেছে। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এই দুর্যোগ মোকাবেলায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা যথেষ্ট আন্তরিক বলে কয়েকদিনের কার্যক্রমে ফুটে উঠেছে।

সরকারের ত্রাণ তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অতীতের বিভিন্ন সময় দেখেছি ত্রাণ তৎপরতা নিয়ে দুর্নীতি অনিয়ম। দেশের ১৬ কোটি মানুষ সরকারের যে মানবিক প্রশাসনের চেহারা দেখেছে সেটা যেন সমুন্নত থাকে।

সর্বশেষ পুলিশের কার্যক্রম নিয়ে শেষ করতে চাই। ২০১৩ ও ১৪ সালে সাতক্ষীরায় যে তান্ডব চলেছিল পুলিশ কঠোর ভূমিকা নেয়ার কারণেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ছিল। কিন্তু পরবর্তীতে জামাত-শিবিরের নাশকতাকে পুজো করে কোনো কোনো পুলিশ কর্মকর্তা বেনিফিশিয়ারি হয়ে ছিলেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের সাতক্ষীরা পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে বলে খুব কাছ থেকে দেখতে পায় ।

লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশ ভালো মুখ দিয়ে সাধারণ মানুষকে ঘরমুখো করার চেষ্টাও করেছে। আবার কয়েকদিন পর দেখা গেল যেমন ছিল তেমন রয়েছে। কাল থেকে দেখা গেল পুলিশ সেনাবাহিনী মানুষকে ঘরে ফেরাতে যথেষ্ট কঠোর হয়েছে। এই মহামারী প্রতিরোধে পুলিশকে একটু কঠোর হওয়ার প্রয়োজনও ছিল।

কিন্তু চলন্ত মানুষকে থামানোর কি প্রয়োজন ছিল ? শহর ও জেলাজুড়ে হাট-বাজারের আড্ডা খানা ছত্রভঙ্গ করার খুবই প্রয়োজন ছিল। শহরে একজন পথচারীর সাথে কথা হচ্ছিল। পুলিশ লাঠিপেটা ও করছে আবার মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে। ভাই পেটে খেলে পিঠে সয়। আরেক জন বলল পুলিশ হলো এই সরকারের মেরুদন্ড। তাই এই মহাদুর্যোগে সরকারকে রক্ষাকরাও পুলিশের দায়িত্ব। সে কারণেই পুলিশ খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছে অভুক্ত মানুষের দুয়ারে।

রামকৃষ্ণ চক্রবর্তী
লেখক : প্রধান সম্পাদক, দৈনিক সাতনদী

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেতনের টাকায় ১৩১০ কেজি আলু দিলেন সরকারি কর্মকর্তা
পরবর্তী পোস্ট
কবিতা-প্রাণঘাতী করোনা

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

সংবাদকর্মীদের রক্ত ঝরল প্রেসক্লাবের সামনে: ইতিহাসে যুক্ত হলো...

জুন ৩০, ২০২৫

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ...

মার্চ ২৫, ২০২৫

তৎকালীন একটি সরকারী সংস্থার চাপে শেখ হাসিনার গাড়িবহর...

মার্চ ২২, ২০২৫

রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া...

মার্চ ২০, ২০২৫

বিএনপি বারবার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছে

মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশের মৎস্য শিল্প: সংকট না সম্ভাবনা?

মার্চ ৮, ২০২৫

প্রশংসা করলেই বখে যায়, তুচ্ছতা শেখে?

মার্চ ৪, ২০২৫

ধারের চাউলই রোজায় আলেয়ার ভরসা

মার্চ ৩, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting