দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

অভিষেকে হাফসেঞ্চুরি করে যে ক্লাবে ঢুকলেন হৃদয়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 320 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করেছেন উদীয়মান টাইগার ক্রিকেটার তৌহিদ হৃদয়। অর্ধশতক করতে তার লেগেছে ৫৫ বল।

ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করায় হৃদয় ঢুকেছেন নাসির হোসেন ও ফরহাদ রেজাদের ক্লাবে। লাল সবুজদের হয়ে এ দুজনও ওয়ানডে অভিষেকে অর্ধশতক করেছিলেন। এরমধ্যে ২০০৬ সালে অভিষেকে রেজা ৫৭ বলে খেলেছিলেন ঠিক ৫০ রানের ইনিংস। নাসির জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে করেছিলেন ৬৩ রান।

বিপিএলে ব্যাট হাতে নজর কেড়ে জাতীয় দলে ঢুকেছিলেন হৃদয়। সেই পারফরম্যান্সেই টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি, খেলেন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের সবকটি ম্যাচে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকে অর্ধশতক করলেন তিনি।

হৃদয়ের লিস্ট ‘এ’ শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান খুবই আশা জাগানিয়া। ৪৬ ম্যাচে ১ হাজার ৬০১ রান করেছেন তিনি। যার গড় ৪৭.০৮ ও স্ট্রাইকরেট ৮১.১৮। ১ হাজার ৬০১ রান করার পথে একটি সেঞ্চুরি ও ১৪ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ১২২।

গত মাসে শেষ হওয়া বিপিএলে হৃদয় হন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও ১৩ ম্যাচে ৪০৩ রান আসে তার ব্যাট থেকে। যার গড় ৩৬.৫৩ ও স্ট্রাইকরেট ১৪০.৪১। টুর্নামেন্টে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৫।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব
পরবর্তী পোস্ট
আরাভ খানকে আমি চিনি না: সাবেক আইজিপি বেনজীর

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting