দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৫
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাস

অফিস শুরুর তৃতীয় দিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, মৃত্যু ৩৭

কর্তৃক kobirubel.satnadee জুন ২, ২০২০
জুন ২, ২০২০ ০ কমেন্ট 355 ভিউস

ন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২,৪৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৯ জনে।

দুই মাসের বেশি চলা সাধারণ ছুটির পর তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
​এর আগে সাধারণ ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং ২৪ ঘণ্টায় ৪০ জন মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায় রোববার (৩১ মে)। এরপর দ্বিতীয় কর্মদিবসে সোমবার ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয় আরো ২২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।
ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানান প্রধানমন্ত্রী।

২ জুন (মঙ্গলবার) এর আপডেট
  গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ২৯১১ ৫২,৪৪৫
মৃত্যু ৩৭ ৭০৯
সুস্থ ৫২৩ ১১১২০
পরীক্ষা ১২৭০৪ ৩,৩৩০৭৩

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানবিক ওসি কালিগঞ্জ থানার দোলোয়ার হোসেন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

মে ৩১, ২০২৩

দেশে করোনা শনাক্ত আরও চারজন

মার্চ ২৫, ২০২৩

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

মার্চ ৪, ২০২২

করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

জানুয়ারি ১২, ২০২২

দেশে একদিনে সর্বোচ্চ ১৬৪ মৃত্যু, শনাক্ত ৯ হাজার...

জুলাই ৫, ২০২১

রেকর্ড ১৫৩ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২১

করোনা রোগী শনাক্তের রেকর্ড :৮৩৬৪ জন

জুন ২৮, ২০২১

দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

জুন ২৭, ২০২১

করোনা ঠেকাতে নতুন ওষুধ পেল ভারত

মে ৮, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting