দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৬
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

জামায়াত নেতার গুদাম থেকে যুবলীগ নেতার ১২০০ বস্তা চাল জব্দ

কর্তৃক SK Ferdous এপ্রিল ৩০, ২০২০
এপ্রিল ৩০, ২০২০ ০ কমেন্ট 352 ভিউস

ন্যাশনাল ডেস্ক: 

নারায়ণগঞ্জের বন্দরে একটি গার্মেন্টের গুদাম থেকে স্থানীয় এক যুবলীগ নেতার মজুদ করা ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে পুলিশ উপজেলার কেওঢালা এলাকায় অবস্থিত হায়দার নিট কম্পোজিটের গুদামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, গার্মেন্টের গুদামে চালগুলো মজুদ করেছিলেন মদনপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া। তিনি পেশায় একজন ঠিকাদার। আর যে গার্মেন্টের গুদামে চালগুলো মজুদ করা হয়েছিল সেটি কুমিল্লা-১১ (সাবেক-১২) আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা আবদুল্লাহ মো. তাহেরের মালিকানাধীন। অভিযানের পর প্রশাসন ওই গুদামটি সিলগালা করে দেয়।

এদিকে রাতেই মজুদ করা চালের মালিক যুব লীগ নেতা জাভেদ ভূঁইয়ার সঙ্গে প্রশাসন থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, চালগুলো ত্রাণ দেওয়ার জন্য মজুদ করা হয়েছিল। কিন্তু মজুদ করা চালগুলো চিকন হওয়ায় প্রশাসনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দেয়। পরে চালের মালিককে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হায়দার নিট কম্পোজিটের গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ বস্তা চাল মজুদ অবস্থায় পাওয়া যায়। ওই সময় ইউএনওর উপস্থিতিতে এসব চাল জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, জব্দ করা চালগুলো কোন সরকারি ত্রাণের চাল নয়। এর বৈধ কাগজপত্র আছে দাবি করেছেন চালের মালিকপক্ষ। তাই বিষয়টি খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন। চালের মালিক চালের কোন বৈধ কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রশাসনের কারও সঙ্গে সাক্ষাত করেননি।

বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, আমরা ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দিয়েছি। এগুলো কোন সরকারি ত্রাণের কিংবা সরকারি চাল না। কোন বেসরকারি রাইস এজেন্সি থেকে চালগুলো আনা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাকিয়াহ্ এর ১ম জন্ম বার্ষিকী আজ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় মানবতার সেবার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting