দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অনুমতি ছাড়াই আমেরিকায় অবস্থান বেতনও পাচ্ছেন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

জাতীয় ডেস্ক:

চৌগাছা উপজেলার এক শিক্ষিকা তথ্য গোপন করে আমেরিকায় যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিশাত মুনাওয়ারা গত ১ ডিসেম্বর আমেরিকা গেছেন।

দুই মাসের মেডিকেল ছুটিতে গিয়ে তিনি ফেরেননি। আবার ১৬ ফেব্রুয়ারি তিনি ছুটি বাড়ানোর আবেদনও করেছেন। চাকরিবিধি অনুযায়ী ভিসা গ্রহণে বিভাগীয় অনুমতিও (এনওসি) তিনি নেননি। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা কর্মকর্তারা জানলেও তিনি নিয়মিত বেতন পাচ্ছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, নিশাত মুনাওয়ারা ১ ডিসেম্বর থেকে দুই মাসের মেডিকেল ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। ৩১ জানুয়ারির মধ্যে যোগদান না করায় ১৯ ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে (টিও) জানিয়েছেন।

বুধবার সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টিতে প্রাথমিক তদন্তে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। অনুমতি ছাড়াই কীভাবে নিশাত আমেরিকা গেলেন প্রশ্ন করা হলে প্রধান শিক্ষিকা রাজিয়া বলেন, এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নেন।

জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে নিশাত মুনাওয়ারা ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি যোগ দেন। এ সময় তার স্বামীর নাম আরনল্ড রাজীব দেখিয়েছিলেন। স্থানীয়রা জানান, বিদ্যালয়ে যোগদানের পর নিশাত আরেকটি বিয়ে করেন। জানা গেছে, নিশাত মুনাওয়ারা নামের কোনো নারী যশোর পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করেনি।

চৌগাছা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুছ আলী বলেন, ডিসেম্বরের বেতন ওই শিক্ষিকার হিসাবে পোস্টিং দেওয়া হয়েছে। তিনি বলেন, বেতন তৈরি করে শিক্ষা অফিস, ছুটির অনুমোদনও করে ওই অফিস।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নিশাত আমেরিকায় চলে গেছেন বিষয়টি জানতাম না। দুই মাসের মেডিকেল ছুটির দরখাস্ত করেছেন। তিনি আরও বলেন, ভুল করে তার হিসাবে বেতন চলে যেতে পারে। ছুটি বাড়ানোর দরখাস্ত পেয়েছেন জানিয়ে তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে (ডিপিও) জানানো হয়েছে।

উপজেলার কাঁদবিলা-ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা আক্তার জানান, তার মেয়ে নিশাত আমেরিকায় চলে গেছে। স্বামীর কাছেই আছে। স্বামীই তাকে নিয়ে গেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাদে উঠে জুম করে ব্যক্তিগত ছবি তোলা ঠিক না: নুসরাত
পরবর্তী পোস্ট
চসিকে তদন্ত প্রতিবেদন জমা: প্রকল্প পরিচালককে মারধরে জড়িত ১১ ঠিকাদার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting