দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

অনলাইন জুয়া ‘তিনপাত্তি’ ডিলার সাতক্ষীরার শাহিনুর

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২, ২০২২
নভেম্বর ২, ২০২২ ০ কমেন্ট 2070 ভিউস

খালি হাতে শ্যামনগর থেকে সাতক্ষীরায় আসে শাহিনুর। সাতক্ষীরায় তিনটি ও খুলনায় একটি বাড়ি আছে। তিনদিন আগেই কিনেছে ২৪লাখ টাকার ব্যক্তিগত গাড়ি। নিজ বাড়ি পদ্মপুকুর এলাকার কয়েকশ যুবক তার খপ্পরে পরে নিঃস্ব।

আহাদুর রহমান জনি: অনলাই জুয়া খেলার এ্যাপ তিন পাত্তি গোল্ডের সাতক্ষীরার সাব-ডিস্ট্রিবিউটর শাহিনুর এখন কোটিপতি। শ্যমনগর থেকে খালি হাতে এসে সাতক্ষীরা ও খুলনা শহরে চারটি বাড়ি, বিলাসবহুল গাড়ি ছাড়াও বিপুল পরিমান সম্পদ আছে তার।
শাহিনুরের গ্রামের বাড়ি শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পুটিখাটা গ্রামে। তার বাবা মোঃ সায়ীদ চাষাবাদের পাশাপাশি জুয়া খেলে হারিয়েছে সর্বস্ব। বিভিন্ন সময় বিভিন্ন ফড়কা ব্যবসা করে কিছু টাকা বানিয়ে ফেলে শাহিনুর। পরে যোগাযোগ করে তিন পাত্তি গেমসের একজন ডিস্ট্রিবিউটরের সাথে যার বাড়ি কুল্লিায়। কুমিল্লায় শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে তার সাথে ঘটে পরিচয়। এরপর সাতক্ষীরায় তিন পাত্তির সাব-ডিস্ট্রিবিউটর হিসেবে শুরু করে চিপসের ব্যবসা। প্রথম প্রথম প্রতি কোটি চিপস ৬০-৬৫ টাকা বিক্রি করে। কিছুদিন পর সাতক্ষীরা শহরে বেশ কিছু চিপস বিক্রেতা ছিলো যারা বিভিন্ন সময় ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে চিপস বেচা-কেনা করতো তারা ধরা পড়লে কিছুদিন গা ঢাকা দিয়ে তিনপাত্তির ব্যবসা ছেড়ে দেয়। শাহিনুর সাব-ডিস্ট্রিবিউটরশীপ ছেড়ে দিলে তার প্রতিষ্ঠানের কর্মচারী সাগর সাব-ডিস্ট্রিবিউটর হিসেবে এ ব্যবসা শুরু করে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও সাব-ডিস্ট্রিবিউটরশীপ নেয় শাহিনুর। তার জুয়া খেলানোর প্লাটফর্ম গোপন করতে পুরাতন মোবাইলের ব্যবসা শুরু করে। নাম দেয় মোবাইল এক্সচেঞ্জ পয়েন্ট। সাতক্ষীরা শহরের আবুল কাশেম সড়কে এমআর পরিবহনের পাশেই শো-রুমটির অবস্থান। কিন্তু তিন পাত্তিগোল্ড এর কার্যক্রম চলে ঠিক শোরুমটির দোতলায় অবস্থিত দোকানে। সেখানে শুধু মাত্র শাহিনুরের তিনপাত্তি গেমের এজেন্টরা যাওয়া আসা করে। এছাড়াও অনলাই বেটিং সিস্টেম অনএক্সবেট এর মাস্টার এজেন্ট সে। তার এসব কর্মকান্ড নিয়ে কেউ মুখ খুলতে গেলেই প্রশাসনের বিভিন্ন বড় বড় কর্তব্যক্তিদের বন্ধু আখ্যা দিয়ে ভয় দেখায়।
এখানেই থেমে নেই শাহিনুরের অপকর্ম। তার মোবাইল এক্সচেঞ্জ পয়েন্টের মোবাইলের মধ্যে অনেকগুলো ভারতীয় চোরাই মোবাইল। কথিত কিছু বিজিবি’র সোর্সের কাছ থেকে সেগুলো সে সংগ্রহ করে থাকে সে। প্রতিদিন রাত ১০ থেকে ১১টার মধ্যে আলিপুর এলাকার বয়রায় ফেন্সিডিল সেবন করতে যায়। দুটো করে ফেন্সিডিল প্রয়োজন হয় তার এ জন্য সে একটি রেন্টএকার মাসিক ৩০ হাজার টাকা চুক্তিতে ভাড়া করে রেখেছে। দুই স্ত্রী ও এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক শাহিনুরের সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ৪কাঠা জমির ওপর দুইতলা দুটি বাড়ি ও বাস টার্মিনাল সংলগ্ন ৪কাঠা জমির ওপর আরও একটি বাড়ি আছে। খুলনাতেও একটি বাড়ি কিনেছে বলে খবর পাওয়া যায়। গত সোমবার (৩১অক্টোবর) ২৪ লক্ষ টাকা খরচ করে একটি টয়োটা এক্সিও গাড়ি কিনেছে শাহিনুর।
সাতক্ষীরা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক আক্তারুল সাতনদীকে নিশ্চিত করেন যে, তাকে আমাদের মোবাইল ব্যবসায়ী সমিতির সদস্য করা হয়। কিন্তু অনলাইনে জুয়া খেলাসহ সমিতির নিয়ম কানুন না মানার অভিযোগে তার সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। এসব কারণে তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে শাহিনুর।
পদ্মপুকুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ লিয়াকত হোসেন খোকন জানান, শাহিনুরের বাবা জুয়া খেলতে গিয়ে সব হারিয়েছে। এলাকায় তাকে মিনি ক্যসিনো নামে ডাকে সবাই। শাহিনুর ভবঘুরে টাইপের ছিলো। মোবাইলের দোকান করার পর অনলাইনে জুয়া খেলে প্রচুর টাকার মালিক বনে যায় সে।
পদ্মপুকুর ইউনিয়নের যুবলীগ নেতা শফি জানান, আমাদের এই এলাকাটা পুরো ধ্বংস করে দিয়েছে শাহিনুর। যুব সমাজের বেকারত্বের সুযোগ নিয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে সে। এই এলাকার কয়েকশ যুবক এখন নিঃস্ব। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসব বিষয়ে শাহিনুরের কাছে জানতে তার প্রতিষ্ঠান মোবাইল এক্সচেঞ্জ পয়েন্টে গিয়ে পাওয়া যায়নি। এছাড়াও তার ব্যবহৃত নম্বরটিতে ফোনদিলে সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
উল্লেখ্য, অনলাইন জুয়া পরিচালনায় যুক্ত ছয়জনকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং করে র‌্যাব। গ্রেপ্তার ছয়জন হলেন- জামিলুর রশিদ, সায়মন হোসেন, রিদোয়ান আহমেদ, রাকিবুল আলম, মুনতাকিম আহমেদ ও কায়েস উদ্দিন আহম্মেদ। রোববার রাতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকাসহ সরঞ্জাম। এই গ্রুপেরই অন্যতম সদস্য হলো শাহিনুর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার
পরবর্তী পোস্ট
খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting