দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৮
রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষা

৯৫৪ শিক্ষার্থীর দ্বৈত ভর্তি বাতিল করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 634 ভিউস

শিক্ষা ডেস্ক:

স্নাতক শ্রেণিতে ভর্তি হয়ে পরের শিক্ষাবর্ষে অন্য বিষয়ে ভর্তি হয়েছেন এমন ৯৫৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থী।

বুধবার (২২ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে মোট ৯৫৪ জন এখনও দ্বৈত-ভর্তি রয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে সেটি বাতিল না করে এসব শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আবারও অন্য কোর্সে নতুনভাবে ভর্তি হয়েছেন। আগামী ২৮ মার্চের মধ্যে এসব শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) ভর্তি বাতিল করতে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে এখনও ভর্তি রয়েছে, সেসব দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। এই তালিকা অনুযায়ী তাদের শেষবারের মতো আগামী ২৮ তারিখের মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) স্নাতক (সম্মান) প্রফেশনাল/স্নাতক (পাস) ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হলো।

আরও বলা হয়, তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী এই তারিখের মধ্যে ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করবে না, তাদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। তবে তাদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে।

দ্বৈত ভর্তির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে, সে তার আগের ভর্তি এরই মধ্যে বাতিল করেছে এবং ২৮ তারিখ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা ভর্তি বাতিল করবে তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি ফরমসহ বাতিলের প্রমাণাদি (ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতি পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড) সংশ্লিষ্ট দপ্তরে ৩০ মার্চের মধ্যে পাঠাতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রাথমিকের ছুটি বাড়ছে না, রমজানেও ক্লাস
পরবর্তী পোস্ট
প্রাণসহ তিন প্রতিষ্ঠানের পঞ্চাশ পণ্য পেলো হালাল সনদ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting