দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৬
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
কলকাতার হোটেলে আগুন প্রাণ গেল কালিগঞ্জের ২ জনের:-
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

৫ দিন অতিবাহিত, বৈরী আবহাওয়ায় জমে উঠেনি গুড়পুকুরের মেলা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৪, ২০১৯
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 403 ভিউস

ফিরোজ হোসেন: সাতক্ষীরার তিনশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা গত ৫ দিন আগে উদ্বোধন হলেও বৈরী আবহাওয়ার কারনে এখনও জমে উঠেনি। মেলায় আগত ষ্টল মালিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সরজমিনে মেলার প্রাঙ্গন ঘুরে জানা গেছে, চলতি মাসের ১৯ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হলেও এখনও মেলার প্রাণ ফিরে আসেনি। সূত্রে জানা যায়, বিগত তিনশত বছর ধরে চলে আসা মেলায় হঠাৎ করে বিগত ২০০২ সালের ২৮শে সেপ্টেম্বর মেলা চলাকালীন সাতক্ষীরা স্টেডিয়ামের সার্কাস প্যান্ডেলে এবং রক্সি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। হামলায় নিহত হয় ৩ জন, আহত হয় অর্ধাশতাধিক। এর পর থেকে গুড় পুকুর মেলার পরিধি ছোট হয়ে যায়। তার পর থেকে মেলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এ বছর মেলা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারনে মেলা জমে উঠতে সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। এমনটি ধারনা করছে মেলায় আগত স্টল মালিক ও দর্শনার্থীরা। মেলায় আগত দর্শনার্থী ফারুক হোসেন, আলিফ, মনিরুল ইসলাম, শিরিনা খাতুন, রাশিদা বেগম, ফারজানা ইয়াসমিনসহ অনেকে এ প্রতিবেদককে জানান, মেলায় এসেছিলাম কেনাকাটার জন্য কিন্তু দিনভর বৃষ্টি হচ্ছে। যার কারনে কেনাকাটা না করে বাসায় যেতে হচ্ছে। আমাদের মতো অনেকে মেলায় আসতে চায় কিন্তু বৃষ্টির কারনে আসছে না। আমরা জেলা প্রশাসক মহাদয়ের কাছে দাবী জানাচ্ছি মেলাটি যেন দেড় থেকে ২ মাস ধরে চলে। মেলায় আগত মনোহরি দোকানের মালিক জাকির হোসেন বলেন, আমি এসেছি বরিশাল জেলা থেকে। চার পাঁচদিন অতিবাহিত হলেও যা বেচা কেনা হচ্ছে কর্মচারীসহ আমাদের খোরাকির টাকাও হচ্ছে না। যদি আবহাওয়া অনুকুলে থাকে মেলা জমতে এখনো ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। গার্মেন্টস ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, মেলা জমে উঠতে উঠতে সময় লেগে যায় ১৫ থেকে ২০ দিন। তার মধ্যে যদি মেলা শেষ হয়ে যায় তাহলে লাভ তো দূরের কথা আসল বাচানোই অসম্ভব। তাই মেলা আয়োজক কমিটির কাছে দাবী মেলাটি যেন ৩০ থেকে ৪০ দিন চলমান থাকে। এ ব্যাপারে মেলার মালিক বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার বলেন, আমি বিগত কয়েক বছর যাবত মেলার মাঠটি জেলা প্রশাসক ও পৌরসভার নিকট থেকে ক্রয় করে থাকি। কিন্তু বিভিন্ন প্রতিকুলতার কারনে ক্রেতাসাধারন কম আসার ব্যবসায়ীদের লাভের পরিবর্তে লোকসানে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই মেলার সময় সীমা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিছুটা হলেও লোকসান কাটিয়ে উঠা সম্ভব। এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা আগত। তারাও মেলার সময় সীমা বাড়ানোর দাবী জানিয়েছেন। তাছাড়া প্রতিকুল আবহাওয়ার কারনে মেলায় দর্শনার্থীরা আসতে পারছে না। তাই ব্যবসাীদের বিষয়টি মাথায় রেখে আলোচনার মাধ্যমে মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পূর্বের বিয়ে গোপনের মাধ্যমে তড়িঘড়ি করে পুনরায় বিয়ে: ১০ লাখ টাকা দাবী
পরবর্তী পোস্ট
ভোমরা স্থল বন্দরে ২ দুই ট্রাক পেঁয়াজ আতœসাৎ করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting