দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৬
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

হিরো আলমের গানে প্রতারণার অভিযোগ নাজুর

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৮, ২০২১
জানুয়ারি ২৮, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ‘কিছু কথা আছে তোমার সাথে, আমারও তো কিছু বলার আছে’- ক’দিন আগেই হিরো আলমের কণ্ঠে এমন একটি গান প্রকাশ হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এ গানটির সহশিল্পী নাজমীন নাজু। কিন্তু গানটি প্রকাশের পর তিনি জানতে পারেন এ গানটি হিরো আলমকে দিয়ে গাওয়ানো হয়েছে। তাজ্জব বনে যান গায়িকা। এর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন বলে মানবজমিনকে জানিয়েছেন তিনি। এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন ফিরোজ প্লাবন। কিন্তু গায়িকা নাজুকে না জানিয়েই হিরো আলমকে দিয়ে গানটি গাওয়ান সংগীত পরিচালক। গানটি প্রকাশের পর বিষয়টি জানতে পারেন গায়িকা।
অথচ নাজুকে গানটি গাওয়ানোর সময় বলা হয়েছিল এটি কোনো চলচ্চিত্রে যাচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন বলেও জানান নাজু। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই সংগীত চর্চা করে আসছি। ১৫-২০টি সিনেমায় গান গেয়েছি। স্টেজ শো করেছি নিয়মিত। কিন্তু এ পর্যায়ে এসে এমন প্রতারণার শিকার হতে হবে ভাবতে পারিনি। ফিরোজ প্লাবন আমার শ্রদ্ধেয় একজন সংগীত পরিচালক। তার এমন কাজে ভীষণ কষ্ট পেয়েছি। আমি চাই না আর কারো সঙ্গে এমনটা ঘটুক। হিরো আলমকে দিয়ে আমাকে আলোচনায় আসতে হবে, এমন দিন আসেনি আমার। অনেকেই গানটি নিয়ে জিজ্ঞেস করছেন আমাকে। কোনো উত্তরই দিতে পারছি না। বুঝাতে পারছি না। এমন প্রতারণা যেন আর কখনো কারো সঙ্গে না ঘটে সেজন্য সবাইকে সাবধান হওয়ার অনুরোধ থাকলো। আমি এর বিচার চাই। বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, গানটি থেকে ভালো সাড়া মিলছে। তবে যে অভিযোগ শুনলাম এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি নিয়ে ফিরোজ প্লাবনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মা ও মেয়ে কাউন্সিলর প্রার্থী
পরবর্তী পোস্ট
বউ পালানোর ক্ষোভে ‘সিরিয়াল কিলার’! ধরা পড়ল ১৮ মহিলার খুনি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting