দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩২
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

স্বজনদের দাবি মনিরুলের মৃত্যু অস্বাভাবিক: সাতক্ষীরা কারাগারে হাজতী আসামীর মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 435 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়ার পথে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তাকে মৃত বলে ঘোষনা করেন সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মমতাজ মজিদ। মৃতের নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউপিরভাটপাড়া গ্রামের মৃত রইচউদ্দিনের ছেলে। সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মনোয়ারা খাতুন জানান, তার স্বামী মনিরুল ইসলাম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ঝাউডাঙ্গা বাজার থেকে ৫০ লিটার চোলাই মদসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় পরদিন সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মনোয়ারা খাতুন আরো জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে তার বড় ছেলে রিপনের কাছে জেলখানা থেকে মোবাইল করে পিসি কার্ডে টাকা লাগিয়ে দিতে বলে। এ সময় তার কোন শারীরিক অসুস্থতা ছিল বলে ছেলেকে জানাইনি মনিরুল। শনিবার সকাল ১০টার দিকে তিনি জেলগেটে স্বামীর সঙ্গে দেখা করতে যান। টিকিট করার পর তিনি তার এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে স্বামী মারা গেছে। তার স্বামীর মৃত্যুর ব্যাপারে কারাকর্তৃপক্ষ তাকে অবহিত করেনি। এমনকি সদর হাসপাতালে স্বামীর মৃত্যুর ব্যাপারে কোন রেকর্ড নেই। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মমতাজ মজিদ তাকে জানিয়েছেন যে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে হাজতী আসামীকে(হাজতী নং ৮৫৭/২) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর ১২ ঘণ্টা পরেও তাদেরকে খবর দেয়নি কারা কর্তৃপক্ষ। তাই এ মৃত্যুকে তারা স্বাভাবিক মৃত্যু বলে মনে করেন না মনোয়ারা খাতুন।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. ফরহাদ হোসেন জানান, গত ২৩ মার্চ মনিরুলের জামিন না’মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজী। হাইকোর্টে পাঠানোর জন্য মামলার সত্যায়িত কাগজপত্র তোলার প্রস্তুতি চলছিল।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ মমতাজ মজিদ জানান, শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে জরুরী বিভাগে নিয়ে আসা হয় মনিরুলকে। হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই চিকিৎসক।

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান পলাশের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সাতক্ষীরা জেলা কারাগারের জেলর মামুনুর রশিদ শনিবার দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মনিরুলকে শুক্রবার রাত ১০টার পর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের হাতের উপর মনিরুল মারা গেছে।সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারি সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তন্ময় কুমার বসু জানান, মনিরুলের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগে তার মৃত্যু হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
পরবর্তী পোস্ট
তালায় চারদিনব্যাপী সাধু সম্মেলনের উদ্বোধন, মানব সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে- দিদার বখত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...

মে ১০, ২০২৬

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...

মে ১০, ২০২৬

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting