দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

স্ত্রীকে প্রথম কী উপহার দিয়েছিলেন রাম চরণ?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৮, ২০২৩
এপ্রিল ১৮, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। পেশাগত জীবন নিয়ে অনেক কথা বললেও ব্যক্তিগত বিষয়ে খুব একটা কথা বলেন না তিনি। রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি পেশায় একজন উদ্যোক্তা। প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর এক সময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনো পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।

রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। উপাসনাকে প্রথম কী উপহার দিয়েছিলেন রাম চরণ? এ নিয়ে রাম চরণের ভক্তদের আগ্রহের শেষ নেই। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন উপাসনা।

স্মৃতিচারণ করে উপাসনা বলেন— ‘রাম চরণ আমাকে একটি হার্ট সিম্বল ও কানের দুল উপহার দিয়েছিল। এটি ছিল রাম চরণের দেওয়া প্রথম উপহার। আর ফিরতি উপহার হিসেবে আমি তাকে অগণিত ভালোবাসা দিয়েছিলাম।’

রাম চরণ-উপাসনার পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিয়ের দশ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন রাম চরণ-উপাসনা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে নিয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন রাম চরণ।

এ বিষয়ে উপাসনা বলেন, ‘গর্ভে সন্তান নিয়ে ভ্রমণ করা অনেক আনন্দের। আমাদের সঙ্গে শিশুটিও বিশ্ব ভ্রমণ করছে। অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর ওজন অনেক বেড়ে যায়। কিন্তু আমি কঠোরভাবে ডায়েট মেনে চলি। আমি চেষ্টা করছি, যাতে ওজন না বেড়ে যায়। আনাগত বাচ্চার জন্য সঠিক পুষ্টি গ্রহণ করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘বিয়ে না করেও মা হওয়ার ঘোষণা দিলেন ইলিয়েনা
পরবর্তী পোস্ট
শাকিব খানের বিরুদ্ধে রহমত উল্লাহর মামলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting