দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪১
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সেনেগালকে ২ গোলে হারালো নেদারল্যান্ড

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০২২
নভেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 405 ভিউস

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে গতি ফিরেছে। প্রথম দিন উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতার পাত্তা পায়নি। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। এরপর গতির লড়াই শুরু হয়েছে নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যে। দুই দলই সমানে সমানে লড়াই করলেও শেষ ১৫ মিনিটে দুই গোলে আফ্রিকার পরাশক্তি সেনেগালকে ২-০ গেলে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন কডি গাকপো। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডেভি ক্লাসেন।
সাদিও মানেকে ছাড়া সেনেগালকে যতটা খর্ব শক্তির মনে হচ্ছিল মাঠের খেলায় সেটার খুব একটা প্রভাব পড়েনি। বরং ম্যাচের শুরুতে ফিফা র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা ডাচদের বিপক্ষে সেয়ানে সেয়ানে লড়াই করেছে ১৮ নম্বরে থাকা সেনেগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল। ৪ মিনিটেই পিএসভির মিডফিল্ডার গাকপোর করা ব্যাকহিল থেকে বারউনের শট সেনেগালের ডিফেন্স ব্লক করে দেয়। ম্যাচের ৯ মিনিটে বল পায়ে সেনেগালের সারের করা শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে নেদারল্যান্ড। এরপর ম্যাচের ২৫ মিনিটে নেদারল্যান্ডের পোস্টে জোরালো শট করেন সেনেগালের স্ট্রাইকার। কিন্তু তা ভিরগিল ফন ডাইকের গায়ে লেগে প্রতিহত হয়।

এরপর ম্যাচের ২৭ মিনিটে পাওয়া কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন ফন ডাইক। কিন্তু তা চলে যায় গোলপোস্টে বাইর দিয়ে। ম্যাচের ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার বারঘুইসের শট সেনেগালের চেলসির মিডফিল্ডার এদোয়ার্ডো মেন্ডি দুর্দান্তভাবে রুখে দেন।

এরপর দুদলই গোলের লক্ষ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চালিয়ে যায়। কিন্তু গোলের দেখা পায়নি কেউই। গোলশূন্য থেকেই বিরতিতে যায় সেনেগাল ও নেদারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর থেকেই নেদারল্যান্ডস ও সেনেগাল দুই দলই প্রথম গোলের দিকে তাকিয়ে ছিল। বলা যায় একের পর এক আক্রমণ করে যাচ্ছিল সেনেগালই। সেনেগালের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ৭৩ মিনিটের মাথায়। এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গেই-এর শটটি ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিস নপাট। এটিই ছিল নপাটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
তবে ম্যাচের ৮৪তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন কোডি গাকপো। তিনি ফ্রাঙ্কি ডি জং-এর পাসে বল হেড করে পোস্টে নিয়ে যান। যখন নেদারল্যান্ডের সবচেয়ে বেশি একটি গোলের প্রয়োজন ছিল, তখন তাদের দলের বর্ষসেরা খেলোয়াড় হেডে গোল করেন।

এরপরে ম্যাচে ৮ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তের অর্থাৎ ৯০+৮ মিনিটে সেনেগালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ডেভি ক্লাসেন। মেম্ফিস ডিপাই শট নিয়েছিলেন। মেন্দি তা প্রতিহত করলে বল যায় ক্লাসেনের কাছে। তিনি ফাঁকা গোলে বল ঠেলে দেন। ফলে তিন পয়েন্ট নিয়ে ডাচদের মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় ডি-ফার্মা কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কাতার বিশ্বকাপের আজকের আয়োজন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting