দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৫
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে...
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কর্তৃক M Helal সেপ্টেম্বর ২৪, ২০২৬
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ০ কমেন্ট 32 ভিউস

মুনসুর হেলাল, শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গোলাখালী দ্বীপে বড় কেউড়া গাছ থেকে কেউড়া পাড়তে গিয়ে পড়ে রহমত আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরাগ্রামের ফজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মেহমান আসায় দুপুরের খাবারের জন্য কেউড়া সংগ্রহ করতে সকালে সাইকেলে করে গোলাখালী দ্বীপে যান রহমত আলী। সেখানে বড় একটি কেউড়া গাছে উঠে কেউড়া পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় কাছাকাছি মাছের ঘেরে মাছ ধরছিলেন খোকন নামের এক ব্যক্তি। তিনি বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রহমত আলীর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে খবর পাঠান।

খোকন জানান, বাড়িতে দুপুরে মেহমান খাওয়ানোর কথা থাকায় কেউড়া পাড়ার জন্য সকালে সাইকেলে করে গোলাখালী গিয়েছিলেন রহমত আলী। সেখানে কেউড়া পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রিলেটেড পোস্ট

উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting