দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাবধান! সাতক্ষীরা শহরে চলছে অভিনব কায়দায় অর্থ প্রতারণা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২০
মার্চ ৮, ২০২০ ০ কমেন্ট 381 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের কয়েকটি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে এই প্রকোপ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাইরে আসতেই অপরিচিত ব্যক্তির ডাকে সাড়া দিয়ে লাখ লাখ টাকা খুইয়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই। শহর জুড়ে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এই অভিনব প্রতারণার কাছে হার মানছে সিসি টিভির ফুটেজও। ফলে বাড়ছে প্রতারক চক্রের সাহসী মনোভাব পাশাপাশি সাধারণ জনগণ হারাচ্ছে মানুষের প্রতি আস্থা।

সম্প্রতি জেলা সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় এই প্রতারক চক্র মরিয়া হয়ে উঠলেও এ বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে চোখে পড়ার মত তেমন কোন পদক্ষেপ দেখা যায়নি বলে জানান ভুক্তভোগীরা।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) ওই প্রতারক চক্রের শিকার হয়ে আড়াই লক্ষ টাকা খুইয়েছেন সদর উপজেলার দহাকুলা এলাকার তমীজউদ্দিন সরদারের ছেলে (মেসার্স হিজবুল্লা রাইস মিলের স্বত্বাধিকারী) হাফেজ মো. শহিদুল ইসলাম। এ ঘটনায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের নামে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাফেজ শহিদুল ইসলাম সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক থেকে তার ব্যক্তিগত হিসাব থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বাইরে বের হয়ে শহিদুল তার পরিচিত ব্যক্তির কাছে সেখান থেকে ৫০ হাজার টাকা দিয়ে বাকি ২ লক্ষ ৫০ হাজার টাকা একটি ব্যাগে করে তার নিজের মোটরসাইকেলের হাতলে ঝুলিয়ে রাখেন।

এর পর শহিদুল পাঞ্জাবির পকেট থেকে মোটরসাইকেলের চাবি বের করার সময়ে পেছন থেকে অপরিচিত এক ব্যক্তি বলে আপনার পকেট থেকে টাকা পড়ে গেছে। একবার পেছন ফিরে আবার মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখেন সেখানে তার টাকার ব্যাগটি নেই।

মুহুর্তেই আবার পিছনে তাকিয়ে দেখেন সেই অপরিচিত লোকটিও সেখানে নেই। এ ঘটনায় হাফেজ শহিদুল ইসলাম বৃহস্পতিবার (০৫ মার্চ) সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা এই ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দ্রুত এসব ঘটনার রহস্য উৎঘাটন করা হবে।

উল্লেখ্য গত বছরের ১৫ অক্টোবর সাতক্ষীরা পোস্ট অফিস থেকে শহরের রেজিস্ট্রি অফিস পাড়ার রোজিনা খাতুনের নিকট থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র টাকা ভাঙানোর কথা বলে চেতনা নাশক কীট ব্যবহার করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও শহরের ও উপজেলার কয়েকটি স্থানে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘চেতনায় মুজিব, হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আবৃত্তি উৎসব, পর্দা নামবে ৯ মার্চ
পরবর্তী পোস্ট
জেলা আইন শৃংখলা কমিটির সভায় মামলার বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting