দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা শহরে অবৈধ ইজিবাইক ও ব্যাটারী ভ্যানে যানজট: চরম দূর্ভোগে মানুষ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৮, ২০১৯
নভেম্বর ২৮, ২০১৯ ০ কমেন্ট 439 ভিউস

হাসানউল্লাহ: সাতক্ষীরা জেলা শহরকে উন্নত জীবন যাপনের উপযোগী করে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পৌরসভা ও বিআরটিএ উপযুক্ত নীতিমালা প্রদান করলেও প্রদত্ত নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ, অনুমোদনহীন, যানবাহন ও ইজিবাইক শহরে যত্রতত্র যাতায়াত করছে। ফলে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে মূল্যবান সময়, ঘটছে নানান দুর্ঘটনা, সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। ঝুঁকিতে পড়তে হচ্ছে জেলা শহরে আগত সকল নাগরিককে। নীতিমালা প্রণয়ন করার পর বেশ কিছুদিন সুশৃঙ্খলরূপে চলেছিল আমাদের ছোট্ট
এই শহর। সময়ের বিবর্তনে পুনরায় ফিরে এসেছে পূর্বের সে চিত্র। খেয়াল খুশিমত ব্রেক কষে থেমে থাকতে দেখা যাচ্ছে রাস্তার উপরে। আয়তনের তুলনায় প্রতিদিন হু হু করে এই শহরে বাড়ছে ছোট বড় মোটরযান। অনুমোদিত যানবাহনের তুলনায় অনুমোদনহীন যানে ভরে যাচ্ছে শহরের ব্যস্ততম সকল সড়ক। জেলা প্রশাসন উচ্চমানের পদক্ষেপ গ্রহন করলেও তদারকিতে নেই পৌরসভা ও বিআরটিএ। দায়িত্বে অবহেলা নাকি ইচ্ছাকৃত গাফিলতি তা নিয়ে প্রশ্ন তুলেছে শহরে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক সপ্তাহকালব্যাপী মাইকিং করা, ব্যানার টাঙানো, সাইনবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও তা এখন শুধুই কাগজে কলমে শোভা পাচ্ছে বলে সুধী সমাজ ধারনা করছে। যেভাবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান হওয়ার কথা ছিলো তা এখন আর বাস্তবে দেখা যায়না এমনটা ধারনাও করছেন অনেকে। কেউ কেউ বলছেন, যতো গর্জে তত বর্ষে না। তবে অনেকে এমন পদক্ষেপকে আশীর্বাদ হিসেবে দেখছেন। অতি সম্প্রতি শহরের নির্ধারিত সীমানার মধ্যে যত্রতত্র চলাচল করছে অনুমোদনহীন, অবৈধ যানবাহন ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যান। পৌরসভা থেকে ৫৯৫ টি ইজিবাইক চলচলের অনুমোদন দিয়ে শহরের বাইরে যেতে নিষেধ করা হলে তারাও মানছে না সে নিয়ম। ইচ্ছে খুশি মত চলাচল করছে শহরের বাইরে এবং শহরের বাইরের অনুমোদনহীন ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যান আসছে শহরে যা পৌরআইন ভঙ্গ করা হচ্ছে এবিষয়ে পৌরসভার কোনরকম পদক্ষেপ চোখে পড়েনি। অন্যদিকে, সুষ্ঠু তদারকির
অভাবে অনুমোদনহীন ইজিবাইকে ভরে থাকছে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ প্রতিবেদক একাধিক
অবৈধ ইজিবাইক চালকের সাথে কথা বললে তারা জানান পৌরসভার কর্মকর্তাগণ নীতিমালা জারি করে ঘুমিয়ে গেছেন এই সুযোগে আমরা একটু চালাচ্ছি। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে এমন কিছু ইজিবাইক দেখা যাচ্ছে যাদের নিকট পৌরসভার নকল কাগজ আছে একজনের লাইসেন্স অন্যজন ফটোকপি করে সাটিয়ে রেখেছেন ইজিবাইকের সামনে।এছাড়া একজন ইজিবাইক চালক জানালেন পৌরসভার কতিপয় লোকদের
ম্যানেজ করলেই মিলে যায় এসব লাইসেন্স। যা এসব চালকগণ নিজেদের স্বার্থে তৈরি করে নিয়েছেন। নকল অনুমতিপত্র নিয়ে ঘাড় ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শহরের ব্যস্ততম সড়কগুলো। দিনকে দিন এদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। শহরের কদমতলা বাজারে পৌরসভার মেয়রকর্তৃক সাইনবোর্ড দেওয়া আছে যে অনুমোদনহীন ইজিবাইক শহরে প্রবেশ না করার জন্য। কিন্তুু সেটা শুধুমাত্র ঐ সাইনবোর্ডেই সীমাবদ্ধ। প্রয়োজনীয় কাজ মেটাতে প্রতিদিন মানুষকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসও যেন মাঝে মাঝে শহর থেকে বাহিরে যেতে হিমশিম খেতে হয়। অসহ্য এক যন্ত্রনা শহরবাসী ভোগ করছে। স্কুল, কলেজ, অফিস-আদালতে যে কোন কাজ মেটাতে এখন হাতে সময় নিয়ে বের হতে হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে চায় শহরবাসী। যানজট এখন সাতক্ষীরা শহরের প্রধান সমস্যা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় লিগ্যাল এইড কমিটির উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
উত্তপ্ত পরিস্থিতি শান্ত, কলারোয়ায় আ’লীগের সম্মেলনে কমিটি হচ্ছে সমঝোতোয়

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting